কিডনি রোগী কল্যাণ সংস্থার সভা

| সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:৩০ পূর্বাহ্ণ

কিডনি রোগী কল্যাণ সংস্থার কার্যনির্বাহী কমিটি, যাকাত ব্যবস্থাপনা কমিটি ও সকল উপকমিটির সমন্বয় সভা গতকাল ৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় দৈনিক আজাদী কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। কিডনি রোগী কল্যাণ সংস্থার সভাপতি ও দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক শাব্বির আহমদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ওয়াহিদ মালেক, সংস্থার সিনিয়র সহসহসভাপতি ও মানবাধিকার নেতা এডভোকেট জিয়া হাবীব আহসান, সৈয়দ আবু মুসা, মুহাম্মদ ওবায়দুল হক মনি, মো. আহসান হাবিব বাবু, মোহাম্মদ আলমগীর, কুতুবউদ্দিন মোহাম্মদ স্বপন, এস. এম কামরুল ইসলাম, মোহাম্মদ মোকাম্মেল হক খান, মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাকিল, মো. নিজাম ভুঁইয়া, সৈয়দ হামিমুল মিল্লাত, মো. সফিকুল ইসলাম সেলিম ও মুহাম্মদ আবদুল আলী প্রমুখ। সভায় আগামী ১৬ ফেব্রুয়ারি কিডনি রোগী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম সাংবাদিক এস. এম জাহেদুল হকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও এতিম নিবাসীদের মাঝে খাবার পরিবেশের সিদ্ধান্ত গৃহীত হয় এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে দুস্থ রোগীদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে যাকাত ও অনুদান সংগ্রহ নিয়ে আলোচনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঝাউতলা বাজার থেকে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধখেলার মাঠের দাবিতে রাঙ্গুনিয়ার পারুয়ায় ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন