আওলাদে রাসুল, পীর–এ–বাঙাল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (মাজিআ), সাহেবজাদা সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ (মাজিআ) ও সাহেবজাদা সৈয়দ আকিব আহমদ শাহ (মাজিআ) এর এবারের বাংলাদেশ সফরের শেষ জুমা আগামীকাল জুমাবার জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে। দায়েম নাজির জামেয়া আহমদিয়া সুন্নিয়া জামে মসজিদের তত্ত্বাবধানে এবং আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিতব্য নামাজে জুমায় ইমামতি করবেন পীর আল্লামা সাবির শাহ্ (মাজিআ)।
অপরদিকে, একইদিন বাদে মাগরিব আওলাদে রাসূলগণের উপস্থিতিতে দো’আ মাহফিল এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ, বৃহত্তর চট্টগ্রামের থানা পর্যায়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট।
সর্বস্তরের মুসল্লিদের জুমার নামাজ ও দো’আ মাহফিলে শরীক হয়ে উভয় জাহানের কামিয়াবি হাসিলের জন্য আহ্বান জানিয়েছেন আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু) ও সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।












