কাপ্তাইয়ে রাঙ্গামাটি জেলা ক্রীড়া অফিসের কাবাডি প্রতিযোগিতা

কাপ্তাই প্রতিনিধি | বুধবার , ১ এপ্রিল, ২০২৬ at ১০:৫৯ পূর্বাহ্ণ

রাঙ্গামাটি জেলা ক্রীড়া অফিস কর্তৃক ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় কাপ্তাইয়ে কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় অংশ নেয় সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয় এবং কাপ্তাই উচ্চ বিদ্যালয়। খেলায় সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয় জয়লাভ করে। খেলা পরিচালনা করেন কাপ্তাই আল আমীন নূরিয়া মাদ্রাসার শিক্ষক আব্দুল কাদের এবং কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক স্বপন দাশ। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন উপস্থিত থেকে কাবাডি খেলা উপভোগ করেন।

এসময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা ক্রীড়া অফিসার মাকসুদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুব হাসান, সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ তনচংগ্যা এবং কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য কাজী মোশাররফ হোসেন।

পূর্ববর্তী নিবন্ধইউটিএস কলেজ-প্রিমিয়ার ইউনিভার্সিটি যৌথ প্রোগ্রামের ইনটেক ওরিয়েন্টেশন
পরবর্তী নিবন্ধশীর্ষে জর্জিয়া ভল ও অ্যামেলিয়া কার