কাপ্তাইয়ে বৈশাখ উদযাপনে প্রশাসনের উদ্যোগ

কাপ্তাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ at ৭:৪২ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে আগামী বাংলা নববর্ষ পহেলা বৈশাখ বর্ণাঢ্য আয়োজনে বরণ ও উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার উপজেলা প্রশাসন মিলনায়তন কন্নিরিতে বিশেষ প্রস্তুতি সভার আয়োজন করা হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমীনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. এনামুল হক হাজারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহ্লা অং মারমা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, উপজেলা জামায়াতের আমীর মো. হারুনুর রশীদ, রাইখালী ইউপি চেয়ারম্যান মংক্য মারমা, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক ঝুলন দত্তসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তাবৃন্দ। উপস্থিত সবাই ঐক্যমত পোষণ করেন যে আসন্ন বাংলা নববর্ষকে প্রশাসনের উদ্যোগে যথাযথভাবে বরণ করে নেওয়া হবে।

এ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা, গ্রামীণ খেলাধুলা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। উপজেলার সর্বস্তরের জনগণকে বৈশাখের আয়োজনে উপস্থিত থাকার জন্য কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আহবান জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের প্যানেল পরিচিতি সভা
পরবর্তী নিবন্ধঅধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইন পাশের দাবি