কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

কাপ্তাই প্রতিনিধি | মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ at ১২:৫৭ অপরাহ্ণ

কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে উৎসব ও আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দিনব্যাপী আয়োজিত ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, উচ্চ লাফ, দীর্ঘ লাফ, মার্বেল দৌড়, বস্তা দৌড়, কলসী দৌড়, যেমন খুশি সাজোসহ বিভিন্ন খেলাধুলায় অংশ নেয়।

কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান বাবুর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা একাডেমিক অফিসার সোসেল চাকমা, শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হানিফ, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. হারুনর রশীদ এবং উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দিতে হবে
পরবর্তী নিবন্ধন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাংয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা