কানাডার মধ্যাঞ্চলে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত

| শনিবার , ১৭ জুন, ২০২৩ at ৬:০৮ পূর্বাহ্ণ

কানাডার মধ্যাঞ্চীয় ম্যানিটোবা প্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত ও আরো ১০ জন আহত হয়েছে। কতৃপক্ষ জানিয়েছে, সিনিয়র নাগরিকদের বহন করা একটি বাসের সাথে আরেকটি সেমিট্রেলার ট্রাকের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। খবর এএফপি’র। খবর বাসসের।

কানাডা পুলিশ টুইটার বার্তায় জানায়, কর্মকর্তারা উইনিপেগের পশ্চিমে কারবেরি শহরের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনার ব্যাপারে তৎপর রয়েছেন। ঘটনাস্থলে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ ইউনিটের সদস্যরা রয়েছেন। আরসিএমপি ম্যানিটোবার কর্মকর্তা রব হিল সাংবাদিকদের বলেন, ‘আমি এই মুহূর্তে যা নিশ্চিত করতে পারি তা হচ্ছে প্রায় ২৫ জনকে বহন করা একটি বাসের সাথে হাইওয়ে ওয়ান এবং হাইওয়ে ফাইভের সংযোগস্থলে একটি ট্রাকের সংঘর্ষ হয়।’ বাসটিতে থাকা অধিকাংশ যাত্রী বয়স্ক ছিল। সেখানে এ দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ১০ জন আহত হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ কোরিয়ার বন্দরে প্রবেশ করেছে মার্কিন পরমাণু চালিত সাবমেরিন
পরবর্তী নিবন্ধআফ্রিকার শান্তি মিশনের সফরের মধ্যেই বিস্ফোরণে কাঁপল কিইভ