কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

| মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ at ১২:৫৯ অপরাহ্ণ

কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক আন্তঃ হাউজ ক্রীড়া প্রতিযোগিতা গতকাল সোমবার স্কুল মাঠে প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার ও সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব চট্টগ্রাম আবদুল বারী। সাঙ্গু,মাতামুহুরী, ইছামতী ও কাচালং চারটি হাউজে বিভক্ত হয়ে দু’শতাধিক ক্রীড়াবিদ ৫৪টি ইভেন্টে অংশগ্রহণ করেন। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অছিউদ্দীন ও সহকারী শিক্ষক ইমরান হোসাইনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এস এম জুলফিকার, সাবেক ক্রীড়া শিক্ষক রেজাউল করিম, সিনিয়র শিক্ষক বাদশা আলম। বিকালে বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম রেজা। প্রতিযোগিতায় বিচারক ও খেলা পরিচালনায় ছিলেন ক্রীড়া উপ পরিষদের আহবায়ক কলিম উদ্দিন চৌধুরী, ক্রীড়া শিক্ষক নুরুল ইসলাম ও ইমরান হোসাইন। সহযোগিতায় ছিলেন সহকারী প্রধান শিক্ষক এসএম জুলফিকার, মো. নিজাম উদ্দীন, নাহিদ হাসান, সিরাজ উদ্দীন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরিডার্স স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে বিকেএসপি ও রংপুরের জয়