কাজী নজরুল ইসলাম অন্যায়ের কাছে কখনো নত হননি

উচ্চারকের ‘ভাদরে নজরুল’ অনুষ্ঠানে বক্তব্য

| বুধবার , ৯ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৪২ পূর্বাহ্ণ

কাজী নজরুল ইসলাম ট্র্যাজিক জীবন অতিবাহিত করলেও অন্যায়ের কাছে নত হননি কখনো। তিনিই একমাত্র ব্যক্তি যিনি ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতা চেয়েছিলেন। তিনি এমন এক পরশ পাথর ছিলেন, যাঁর ছোঁয়ায় ভারতবর্ষের রাজনীতি থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্রের অনেক কিছুই পরিবর্তন হয়েছে। তাই তাঁর প্রাসঙ্গিকতা কোনো কালে ফুরোবে না।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস ও নজরুল বর্ষ উপলক্ষে উচ্চারক আবৃত্তি কুঞ্জ আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির জয়নুল আর্ট গ্যালারিতে ‘ভাদরে নজরুল’ শীর্ষক এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

এতে মুখ্য আলোচক ছিলেন নজরুল গবেষক কবি মজিদ মাহমুদ। অতিথি আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মাছুম আহমেদ, কবি ও প্রাবন্ধিক মালেক মুস্তাকিম এবং লেখক ও গবেষক খন রঞ্জন রায়। উচ্চারকের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক তাহেরের সভাপতিত্বে এবং সহসভাপতি এ এস এম এরফান ও সদস্য রুবাইয়া বিনতে আকবরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উচ্চারকের শুভানুধ্যায়ী পর্ষদ সদস্য বেলাল আহমেদ জুয়েল।

অনুষ্ঠানে নজরুল সংগীত পরিবেশন করেন শিল্পী অপু বর্মন, গৌরী নন্দী, অয়ন্তিকা দাশ ও তুলতুল চৌধুরী। তবলায় সঙ্গত করেন সাগর ভট্টাচার্য্য। আবৃত্তি পরিবেশন করেন আমন্ত্রিত আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী, প্রনব চৌধুরী, বনকুসুম বড়ুয়া, মো. মুজাহিদুল ইসলাম, আরিফা আফরিন, উম্রাচিং চৌধুরী, সুপ্রিয়া চৌধুরী, ইকবাল হোসেন জুয়েল, ঐশী পাল, মোছাম্মৎ সাজেদা ইসফাত রহমান সামান্তা, উর্মি মজুমদার, উচ্চারকের মৌসুমী চক্রবর্তী, শামীমা ইয়াছমিন, সঞ্জয় দাশ, সাইয়ারা সালসাবিল, তাফসিরুল ইসলাম ও অদিতি মনি অর্চি।

নজরুলের কবিতা নিয়ে বৃন্দ আবৃত্তি ‘যেদিন আমি হারিয়ে যাব’ পরিবেশন করে উচ্চারক আবৃত্তি কুঞ্জ। ফারুক তাহেরের নির্দেশনায় এতে অংশগ্রহণ করেন এ এস এম এরফান, মৌসুমী চক্রবর্তী, শামীমা ইয়াছমিন, তারানা কবির মিতু, রুবাইয়া বিনতে আকবর, তুলতুল চৌধুরী, সঞ্জয় দাশ, সাইয়ারা সালসাবিল, তাফসিরুল ইসলাম, অদিতি মনি অর্চি ও মোহাম্মদ সাইফ আবদুল্লাহ। ছোটদের মধ্যে একক আবৃত্তি পরিবেশন করেছে উচ্চারক শিশু কুঞ্জের সদস্য সাবিকুন বিনতে হোসেন, ফারিহা তাহের গল্প, রুমাইসা মাহরীন ও মিফতাহুল জান্নাত। ছোটদের বৃন্দ আবৃত্তি ‘ভোর হলো’ পরিবেশন করে উচ্চারক শিশু কুঞ্জ। এ এস এম এরফানের নির্দেশনায় এতে অংশগ্রহণ করে অনিরুদ্ধ, সাবিকুন, রাফিয়া, গল্প, আদ্রিতা, রুমাইসা, মোশাররফ, সুহায়লা, জুওয়ারিয়া, মাহির, সামিরা, মিফতাহুল, নাফিসা, ওয়ারিশা, তিথি, মুক্তাদির ও আফরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে অংশীজনদের নিয়ে মতবিনিময় কর্মশালা
পরবর্তী নিবন্ধচুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা