কাগতিয়া মাইজপাড়ার ঈদ পুনর্মিলনী

| শনিবার , ২৮ মার্চ, ২০২৬ at ১০:২৪ পূর্বাহ্ণ

রাউজানস্থ কাগতিয়া মাইজপাড়া ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সমাজের অতীতের বিভিন্ন স্মৃতি চারণ করতে গিয়ে বক্তারা বলেন, যখন পবিত্র রমজান শরীফ আসত তখন খলিফায়ে রাসূল হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্‌হু সাহরীর সময় হলে ঘন্টা বাজিয়ে এলাকাবাসীকে জাগিয়ে দিতেন। মসজিদে যাওয়ার পথে ‘সালাত’-‘সালাত’ ধ্বনিতে এলাকাবাসীকে জামায়াতে নামাজ আদায়ের আহবান করতেন। সমাজের গরীব দু:খি মানুষের অভাব অনটনের কথা অলৌকিকভাবে জেনে যেতেন এবং তাৎক্ষণিক তাদের ঘরে অর্থসামগ্রী পৌছে দিতেন। চলাচলের পথে সমাজের কোন মানুষ যদি কষ্টদায়ক কোন বস্তু ভুলে ফেলে দিতেন তখন হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্‌হু তা নিজ হাত মোবারকে সরিয়ে দিয়ে রাস্তা পরিষ্কার করে দিতেন। এ যেন রাসূলে পাক (.) এর হারিয়ে যাওয়া সুন্নাত পুন: প্রতিষ্ঠার বাস্তব নমুনা। সমপ্রতি (২২ মার্চ) রবিবার কাগতিয়া মাইজপাড়া জান্নাতুল মাওয়া জামে মসজিদ প্রাঙ্গনে হযরত গাউছুল আজম মুনিরী রাদিআল্লাহু আনহু সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এলাকার নবীন প্রবীণ ও সর্বসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিষদের সভাপতি মুহাম্মদ নুরুচ্ছাপার সভাপতিত্বে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘শিক্ষার্থীদের সুশিক্ষিত হয়ে সমাজকে আলোকিত করতে হবে’
পরবর্তী নিবন্ধরাউজানে অস্ত্র ও কার্তুজ উদ্ধার