জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রামের সর্বস্তরের নারী সমাজ। মিছিল থেকে জামায়াত আমিরকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও মিছিল করা হয়। প্রেসক্লাবের সামনে থেকে মিছিল শুরু হয়ে জামাল খান মোড় প্রদক্ষিণ করে চেরাগি মোড়ের সামনে শেষ হয়। মানববন্ধনে বক্তারা কর্মজীবী নারীদের নিয়ে করা মন্তব্যকে ‘আপত্তিকর’ ও ‘নারীর মর্যাদাহানিকর’ বলে উল্লেখ করেন। তারা বলেন, কর্মজীবী নারীদের অবমাননাকর বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মহানগর মহিলাদলের সভাপতি মনোয়ারা বেগম মনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জেলী চৌধুরীর পরিচালনায় মানববন্ধনে নারী নেত্রীরা সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে সাবেক কাউন্সিলর মনোয়ারা বেগম মনি বলেন, জামায়াত আমিরের এই ধরনের মন্তব্য নারীদের অধিকারের প্রতি সরাসরি আঘাত এবং এটি মধ্যযুগীয় মানসিকতার প্রতিফলন।
জেলী চৌধুরী বলেন, জামায়াত আমিরের এই বক্তব্য নারীদের ঘরে বন্দি রাখার ষড়যন্ত্র। আমরা দাবি করছি, তিনি অবিলম্বে এই মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা চান। মানববন্ধনে বক্তব্য দেন, মহানগর মহিলাদলের সিনিয়র সহ সভাপতি ছকিনা বেগম, সহ সভাপতি জেসমিনা খানম, রেজিয়া বেগম মনি, রেনুকা বেগম, মারিয়া সেলিম, যুগ্ম সম্পাদক কামরুন্নাহার লিজা, শামসুন্নাহার প্রেমা, কামরুন্নেছা, জাহানারা বেগম, সাংগঠনিক সম্পাদক শামীমা নাসরিন, ফরিদা ইয়াসমিন, কহিনুর বেগম, জাহানারা মনি, রুমানা বেগম রুমা, রানি বেগম, সায়েরা বেগম, আলতাজ বেগম, লায়লা বেগম, মর্জিনা বেগম, শারমিন বৃষ্টি, অ্যাড. তাসলিমা, তানজিন শান্তা, জাহানারা বেগম, ইকবাল বেগম, অ্যাড. তোহরা তাপসী, আকলিমা টগর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












