কর্ণফুলী উপজেলার শিকলবাহায় রাতের আঁধারে পারিবারিক শ্মশানের গেট কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।
গত বৃহস্পতিবার রাতে উপজেলার শিকলবাহা ৬ নম্বর ওয়ার্ডের হরিহর ডাক্তার বাড়ির পারিবারিক শশ্মানে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আশুতোষ নাথ (৩৫) নামে এক ব্যক্তি বাদী হয়ে গত শুক্রবার রাতে কর্ণফুলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার রাতের আঁধারে কিছু অজ্ঞাত দুষ্কৃতিকারীরা প্রায় ১৫-২০ পরিবারের পারিবারিক শশ্মানের প্রধান লোহার গেটটি কেটে নিয়ে যায়।
এ ব্যাপারে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, এ ঘটনায় জিডি করা হয়েছে। তদন্তে সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।














