কর্ণফুলীতে মুক্ত বিহঙ্গ ক্লাবের আলোচনা সভা

কর্ণফুলী প্রতিনিধি | রবিবার , ৮ মার্চ, ২০২৬ at ৯:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা এলাকায় ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকেলে চরপাথরঘাটা পুরাতন ব্রিজঘাট হাজী মদন নবি মার্কেট এলাকায় সামাজিক সংগঠন মুক্ত বিহঙ্গ ক্লাবের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আরিয়ান দিদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাসেল রাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াংওয়ান ওয়ার্ক স্ট্যাডি ম্যানেজার কাজী ফারহান হায়দার, ইউপি সদস্য মাহমুদুল হক সুমন, সমাজসেবক মো. নুর আলী, ফরিদ জুয়েল মেম্বার, সংগঠনের প্রতিষ্ঠাতা সেলিম খান, খুরশিদ আলম, মুহাম্মদ ইয়াছিন, জাহাঙ্গীর আলম, উপদেষ্টা শাহাজান রাজু, আব্দুল লতিফ, কামাল পাশা, মহিউদ্দিন বাদশা, আরাফাত হোসেন, দোস্ত মুহাম্মদ ও সুমন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাইদুল ইসলাম সজিব, সামুন, সাজ্জাদ শাকিল, কায়ছারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে ২০ টাকা মূল্যে চাল বিক্রি কার্যক্রম উদ্বোধন
পরবর্তী নিবন্ধমাহে রমজান আল্লাহর সন্তুষ্টি লাভের প্রশিক্ষণের মাস