কর্ণফুলীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কর্ণফুলী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৫২ পূর্বাহ্ণ

কর্ণফুলীর চরপাথরঘাটায় পুকুরে ডুবে মো.আল মাশরিফ রায়ইন () নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার চরপাথরঘাটা ৮ নম্বর ওয়ার্ডের ইছানগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রায়ইন ইছানগর এস আলম চিনি মিল এলাকার রহিম কন্ট্রাক্টরের বাড়ির আব্দুল্লাহ আল মাসুদের ছেলে। রায়ইন পরিবারে দুই ছেলের মধ্যে সবচেয়ে ছোট। নিহত রায়ইনের চাচা আব্দুল্লাহ আল মামুন জানান, দুপুরের দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে সবার অগোচরে ঘরের পাশে পুকুরে পড়ে যায় ভাতিজা। কিছুক্ষণ পর বিষয়টি টের পাই। পরে ভাতিজাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গতকাল বুধবার রাত ৯ টায় জানাজা শেষে শিশুটিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে ঘটনায় পরিবারের পাশাপাশি পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধবিএনপিকে নিয়ে রুমিনের বক্তব্যে সংসদে হট্টগোল
পরবর্তী নিবন্ধনগরীতে ১০০টি নিরাপদ খাবার পানির এটিএম বুথ স্থাপনের পাইলট প্রকল্প