কর্ণফুলীতে ডাকাতির প্রস্তুতি, গ্রেপ্তার ২

কর্ণফুলী প্রতিনিধি | মঙ্গলবার , ৭ এপ্রিল, ২০২৬ at ১১:৪৯ পূর্বাহ্ণ

কর্ণফুলীর শিকলবাহায় ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন শিকলবাহা ৩ নং ওয়ার্ড ভোলা মেম্বারের বাড়ির মৃত শামছুল আলমের ছেলে লিয়াকত আলী বাচা (২৭) এবং একই ওয়ার্ডের ফকিরের বাড়ির সিরাজুল ইসলামের ছেলে মঞ্জুরুল আলম (৪০)

পুলিশ জানায়, শিকলবাহা এলাকায় কয়েকজন যুবক মিলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ছোরা ও একটি খুর উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সোমবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধইউজিসি চেয়ারম্যানের সাথে পোর্ট সিটি ভার্সিটির উপাচার্যের সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে কৃষিজমির টপসয়েল কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান