কর্ণফুলীতে ইয়াবাসহ নারী গ্রেপ্তার

কর্ণফুলী প্রতিনিধি | মঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ at ৮:৪০ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে ৫৫০ পিস ইয়াবাসহ রাজিয়া বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ বক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাজিয়া বেগম কক্সবাজারের টেকনাফ থানা এলাকার হোয়াইংক্য ইউপির মৃত নাগু মিয়ার স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম। তিনি জানান, পুলিশ বক্সের সামনে সন্দেহজনক লাগায় ওই নারীকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ৫৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআবুল কাশেম
পরবর্তী নিবন্ধকাজীর দেউড়িতে ২০ জুয়াড়ি গ্রেপ্তার