কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়কেও আধুনিক শহরে রূপান্তর করা হবে

আলোচনা সভায় লায়ন হেলাল

আজাদী প্রতিবেদন | শনিবার , ৭ মার্চ, ২০২৬ at ১১:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রামকে ঘিরে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি ব্যাপক ও সুপরিকল্পিত উন্নয়ন কর্মসূচি হাতে নিয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন। তিনি বলেন, এই পরিকল্পনার আওতায় কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়কেও ধীরে ধীরে আধুনিক শহরে রূপান্তর করা হবে। পরিকল্পিত ও সমন্বিত উন্নয়নের মাধ্যমে চট্টগ্রামকে ‘ওয়ান সিটি, টু টাউন’ ধারণায় গড়ে তোলা হবে। কর্ণফুলীর এপারওপারউভয় পাড়ই সমান গুরুত্ব পাবে এবং আনোয়ারা ও কর্ণফুলী এলাকাকেও ধীরে ধীরে আধুনিক শহরের রূপ দেওয়া হবে। তিনি গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় ফয়জুল বারী মাদ্রাসা সংলগ্ন মাঠে কর্ণফুলী উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এস এম ফারুক হোসাইন। সঞ্চালনা করেন কর্ণফুলী উপজেলা ছাত্রদল নেতা শাখাওয়াত হোসেন মিশু। কর্ণফুলী উপজেলা ছাত্রদল নেতা শাখাওয়াত হোসেন মিশুর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সরোয়ার হোসেন মাসুদ, এম মনছুর উদ্দিন, বিএনপি নেতা সালাউদ্দিন, জাহাঙ্গীর আলম, মোঃ রিপন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসাধারণ সম্পাদক গাজী ফোরকান, মোজাম্মেল হক, হারুনুর রশিদ, উপজেলা যুবদল নেতা মোঃ মিজান, আতাউল্লাহ, সাঈদুল আউয়াল, শ্রমিক দল নেতা ইলিয়াছ, বাবুল, মাহবুব আলী,জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির, মোফাচ্ছল হোসেন জুয়েল, উপজেলা ছাত্রদল নেতা মোরশেদ, জালাল, ফয়সাল, ইমতিয়াজ, সাকিব, মান্নান, জাহেদ, মামুন, আরফাত, ওসমান, ফাহিম, মহিউদ্দিন, তাছিব, তুহিন, ইফতেখার, ফাহাদ, পারভেজ মিনহাজ, ইফতি, মেহেদী ও রিয়াদ।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় দুর্যোগ ব্যবস্থাপনা ও সচেতনতা বিষয়ক কর্মশালা
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে শাহ এমদাদীয়ার শিক্ষা ও ঈদ সামগ্রী বিতরণ