কর্ণফুলী টানেল এরিয়ায় ইয়াবাসহ নারী গ্রেপ্তার

কর্ণফুলী প্রতিনিধি | রবিবার , ১৫ মার্চ, ২০২৬ at ১০:৫৬ পূর্বাহ্ণ

কর্ণফুলী টানেল এরিয়া থেকে ৪৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নাহিদা আকতার (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে কর্ণফুলী থানাধীন কর্ণফুলী টানেল এরিয়ার পূর্বপ্রান্তের টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাহিদা আকতার কক্সবাজার জেলার মহেশখালী থানার নয়াপাড়া কুতুবজুম এলাকার আবুল কালামের বাড়ির মৃত আব্দুস সবুরের স্ত্রী।

পুলিশ জানায়, নিয়মিত পুলিশ চেকপোস্টের সামনে ওই নারীকে সন্দেহজনক হলে তল্লাশি চালায়। পরে তার কাছ থেকে ৪৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীনূর আলম বলেন, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধএতিম শিশুদের মধ্যে ঈদবস্ত্র বিতরণে বন্ধন লায়ন্স ক্লাব
পরবর্তী নিবন্ধসুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার দিল রোটারেক্ট ক্লাব অব চিটাগং হেরিটেজ