কবি নজরুলের দলে

আশরাফ মাহতাব | বুধবার , ৯ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

তোমরা যারা রওনা ঘরে

ছুটোছুটি সারাবেলা,

জেনে রেখো তোমরা তবে

কবি নজরুলের চেলা।

তোমরা যারা ভীষণ দুষ্টু

দুষ্টামি যাদের গিঁটে,

জেনে রেখো নজরুল ছিল

তোমার মতই ডানপিটে।

তোমরা যারা বাঁধনহারা

ভাঙো বাঁধার আগল,

জেনে রেখো নজরুল ছিল

তোমার মতোই চঞ্চল।

তোমরা যারা অন্যায় দেখে

প্রতিবাদে ওঠো জ্বলে,

জেনে রেখো তোমরা আছো

কবি নজরুলের দলে।

পূর্ববর্তী নিবন্ধতাসাউফের মূল শিক্ষা আত্মশুদ্ধি ও উত্তম চরিত্র
পরবর্তী নিবন্ধশরৎ রূপের অনুরাগে