কবি নজরুল একাডেমি চট্টগ্রামের প্রতিষ্ঠাবার্ষিকী

| রবিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:২০ পূর্বাহ্ণ

শিশুদের মেধা ও মননশীলতা বিকাশে একধাপ এগিয়ে এই স্লোগানকে ধারণ করে কবি নজরুল একাডেমি চট্টগ্রামের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। গত শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের মূল মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনটি উৎসর্গ করা হয় প্রয়াত কবি ও সাহিত্যিক সুকুমার বড়ুয়ার প্রতি। কারিশমা কবির ঐশী, প্রিয়ম দাশ এবং স্নিগ্ধা বড়ুয়ার সঞ্চালনায়, হেড অফ এডমিনিস্ট্রেশন স্বপ্নীল বড়ুয়া ডানার তত্ত্বাবধানে এবং সাংবাদিক ওয়াহিদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির পরিচালক আবৃত্তিশিল্পী জেবুন নাহার শারমিন। উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ভিডিপি চট্টগ্রাম রেঞ্জের সহকারী পরিচালক মো. হুমায়ুন কবির, বান্দরবান টুরিস্ট পুলিশের অফিসার্স ইনচার্জ পারভেজ আলী অধ্যাপক ডা. ফরহাদ মঞ্জুর, ফোরকান রাসেল। বক্তারা প্রয়াত কবি সুকুমার বড়ুয়ার সাহিত্যকর্ম ও সাংস্কৃতিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নতুন প্রজন্মের মাঝে তাঁর চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। শেষে একাডেমির নির্বাহী প্রধান মো. নুরনবীর ও এডমিন অফিসার মেহেরুন নিগার বাধন ও আইটি অফিসার মিরাজের উপস্থিততে কেক কেটে উদযাপন করা হয় ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগাং মহানগরের উদ্যোগ আনোয়ারায় চক্ষু চিকিৎসা ক্যাম্প
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় অবৈধ বালির ব্যবসা ১২ তারিখের পরে আর হবে না