কনকা ১০০ ইঞ্চির গুগল টিভির উন্মোচন

| শুক্রবার , ৬ মার্চ, ২০২৬ at ৬:১৬ পূর্বাহ্ণ

দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিঙ পণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইলেক্ট্রো মার্ট লিমিটেড বাংলাদেশের বাজারে নিয়ে এলো বিশ্বখ্যাত ব্র্যান্ড কনকা’র নতুন প্রজন্মের ‘মিনি এআই এলইডি’ গুগল টিভি। সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন এই টিভি সিরিজটি প্রযুক্তিপ্রেমী গ্রাহকদের জন্য এক নতুন অভিজ্ঞতার দুয়ার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। এখন থেকে ইলেক্ট্রো মার্টের সকল রিটেইল শোরুম এবং পার্টনার শোরুমে এই অত্যাধুনিক গুগল টিভি পাওয়া যাবে। ‘লাইভ লিমিটলেস’ স্লোগানকে সামনে রেখে আনা এই ১০০ ইঞ্চির বিশাল গুগল টিভিতে ব্যবহার করা হয়েছে ২৮৮ হার্টজ এআই রিফ্রেশ রেট, যা আল্ট্রা স্মুথ মোশন নিশ্চিত করে। ফলে স্পোর্টস, অ্যাকশন মুভি কিংবা গেমিংয়ের ক্ষেত্রে পাওয়া যাবে অসাধারণ মসৃণ ও বাস্তবসম্মত ভিজ্যুয়াল অভিজ্ঞতা। উন্নত চিত্রমানের জন্য এতে রয়েছে ৫৭৬ জোন লোকাল ডিমিং এবং ১০০০ নিটস পিক ব্রাইটনেস প্রযুক্তি, যা ছবির অন্ধকার অংশকে আরও গভীর এবং উজ্জ্বল অংশকে আরও প্রাণবন্ত করে তোলে। এছাড়া এর কালার গ্যামুট প্রযুক্তি মিলিয়ন রিচ কালার প্রদর্শনের মাধ্যমে প্রতিটি ফ্রেমকে প্রিমিয়াম মানে উন্নীত করে। অডিও পারফরম্যান্সের ক্ষেত্রেও এই টিভিটি অনন্য। এতে রয়েছে ২০০ ওয়াট পর্যন্ত শক্তিশালী ডলবি অডিও সিস্টেম, যা ঘরেই সিনেমা হলের মতো শব্দানুভূতি তৈরি করবে। ৪কে আল্ট্রা এইচডি রেজোলিউশনের এই স্মার্ট টিভিতে আরও রয়েছে বিল্টইন ভয়েস কন্ট্রোল ফিচার, যার মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই শব্দ বা বিভিন্ন ফাংশন নিয়ন্ত্রণ করতে পারবেন। গ্রাহকদের বাড়তি নিরাপত্তা ও আস্থার জন্য এই ১০০ ইঞ্চির কনকা গুগল টিভির প্যানেলে ৪ বছরের দীর্ঘ ওয়ারেন্টি ঘোষণা করেছে ইলেক্ট্রো মার্ট। সমপ্রতি রাজধানীর গুলশানে ইলেক্ট্রো মার্টের কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এই নতুন টিভি সিরিজের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে ইলেক্ট্রো মার্ট গ্রুপের ডিএমডি মো. নুরুল আফছার বলেন, কনকা টিভি সিরিজটি ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে ক্রেতাদের আস্থা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশি গ্রাহকদের আধুনিক প্রযুক্তির স্বাদ দিতে এবং আগামী ফুটবল বিশ্বকাপকে আরও উপভোগ্য করে তুলতে তাঁরা এই প্রিমিয়াম সিরিজটি বাজারে এনেছেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রুপের পরিচালক মোহাম্মদ সাজ্জাদউননেওয়াজ, মোহাম্মদ নুরুচ্ছাফা বাবু, বিক্রয় ও বিপণন বিভাগের জিএম মাহমুদুন নবী চৌধুরী এবং এনএসএম জুলহাক হোসাইনসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। ইলেক্ট্রো মার্ট কর্তৃপক্ষ বিশ্বাস করে, আধুনিক প্রযুক্তি ও নান্দনিক নকশার এই নতুন কনকা টিভি সিরিজটি দেশের বাজারে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদারুল হেরা মাদ্রাসা ও এতিমখানায় ইফতার মাহফিল
পরবর্তী নিবন্ধরেডিসনে ঈদ এক্সিভিশন : নজর কাড়ছে ‘হোম অ্যান্ড বিইয়ন্ড’ স্টল