কধুরখীল রক্ষাকালী বাড়িতে বার্ষিক মহোৎসব কাল

| শনিবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

বোয়ালখালী উপজেলার কধুরখীল শ্রী শ্রী রক্ষাকালী বাড়ির উদ্যোগে শ্রী শ্রী শিবপূজা উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ দুই দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে আগামীকাল রোববার থেকে শুরু হবে।

মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে মহতী ধর্মসভা, সঙ্গীতাঞ্জলি, শিবপূজা, অষ্টপ্রহরব্যাপী মহানাম সংকীর্ত্তন, অন্নপ্রসাদ আস্বাদন, কৃষ্ণলীলা।

উক্ত মহতী অনুষ্ঠানে সকল ভক্তমণ্ডলীদের উপস্থিত থাকার জন্য উৎসব উদযাপন পরিষদের সভাপতি উজ্জ্বল দত্ত ও সাধারণ সম্পাদক সাগর সেন অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে ৩০ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ শুরু
পরবর্তী নিবন্ধসূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং ও কারচুপির মাধ্যমে আমাকে হারানো হয়েছে