দুর্বৃত্তের ছুরিকাঘাতে নগরে দুই যুবদল কর্মী আহত হয়েছেন। আহতরা হলেন শরীয়ত উল্লাহ ও সালাউদ্দিন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।চমেক পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, শাকিল নামে একজন শরীয়ত উল্লাহ ও সালাউদ্দিনকে হাসপাতালে নিয়ে আসে। শাকিল পুলিশকে জানায়, গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে কোতোয়ালী থানার কদমতলী রেল স্টেশনে সন্ত্রাসীরা শরীয়ত ও সালাউদ্দিনকে ছুরিকাঘাত করে।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, গুরুতর আহত দুইজনকে ২ নং ওয়ার্ডে ভর্তি করা হয়।














