কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় ৩ জনের যাবজ্জীবন

কক্সবাজার প্রতিনিধি | সোমবার , ১১ সেপ্টেম্বর, ২০২৩ at ৮:১৫ পূর্বাহ্ণ

কক্সবাজারে ৫০ হাজার পিস ইয়াবা পাচারের মামলায় ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত। কঙবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক নিশাত সুলতানা গতকাল রোববার এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া গ্রামের আলী আহমদের ছেলে ফরিদ আলম, সদর ইউনিয়নের দক্ষিণ লেঙ্গুরবিল গ্রামের আকবর হোসেনের ছেলে মো. জাফর আলম এবং দমদমিয়া ২৭ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ব্লক–বি’র মো. আলমের ছেলে মো. জুবায়ের।

পূর্ববর্তী নিবন্ধমরক্কোর ধ্বংসস্তূপে হাহাকার
পরবর্তী নিবন্ধবার্ষিক আহরণ উৎসব সম্পন্ন