কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল চিকিৎসাজনিত কারণে ২৫দিন ভারতে অবস্থান করবেন। বিদেশে তাঁর এই অবস্থানকালীন সময়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান–১ তানিয়া আফরিন। জেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল স্বাক্ষরিত ‘ছুটিকালীন দায়িত্ব পালন প্রসঙ্গে’ সংক্রান্তে এক দপ্তরাদেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে প্যানেল চেয়ারম্যান তানিয়া আফরিনকে এই দায়িত্ব অর্পণ করা হয়েছে। এ ব্যাপারে ভারপ্রাপ্ত জেলা পরিষদ চেয়ারম্যান তানিয়া আফরিন দৈনিক আজাদীকে বলেন, ‘আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে যাবো। তিনি এজন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।












