ওপিএ’র ১৩তম পুনর্মিলনী উপলক্ষে প্রস্তুতি সভা

| সোমবার , ৩১ আগস্ট, ২০২৬ at ৮:৩০ পূর্বাহ্ণ

সেন্ট প্ল্যাসিড’স স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ওল্ড প্ল্যাসিডিয়ানস অ্যাসোসিয়েশনের (ওপিএ) ১৩তম পুনর্মিলনী উপলক্ষে তৃতীয় প্রস্তুতি সভা গত ২৯ আগস্ট অনুষ্ঠিত হয়। পুনর্মিলনীর কনভেনার ও ওপিএর প্রাক্তন সভাপতি মোহাম্মদ আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ওপিএর সাবেক সভাপতি ইমতিয়াজ হাবিব রনি, মাসফিক আহমেদ চৌধুরী, মোহাম্মদ ইয়াসিন চৌধুরী, প্রসেনজিৎ দত্ত রাজু, ওপিএর বর্তমান সভাপতি মো. হাফিজুর রহমান, সাবেক সভাপতি মোহাম্মদ ইয়াকুব, সাধারণ সম্পাদক এ.এস.এম. মামুনুর রহমান ও কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।

সভায় প্রধান অতিথি নির্বাচন ও চূড়ান্তকরণ, রেজিস্ট্রেশন প্রক্রিয়াউদ্বোধনী কার্যক্রম ও সাবস্ক্রিপশন ফি নির্ধারণ, পূর্ণাঙ্গ অনুষ্ঠানসূচি চূড়ান্তকরণ, সকল উপকমিটি পুনর্গঠনসংশোধন ও চূড়ান্ত অনুমোদন, লাইফ মেম্বার ডিরেক্টরি ও পৃথক পুনর্মিলনী ম্যাগাজিন প্রকাশ, সাবেক সভাপতিদের বার্তা সংগ্রহ ও প্রকাশ, ম্যাগাজিনের জন্য লেখা সংগ্রহসহ উপকমিটির বাজেট প্রণয়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। উল্ল্লেক্য,আগামী ১৮ ডিসেম্বর সেন্ট প্ল্যাসিড’স স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী ১৩তম পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। পুনর্মিলনীতে দেশবিদেশে অবস্থানরত সেন্ট প্ল্যাসিড’স স্কুলের সকল প্রাক্তন শিক্ষার্থীকে এ মিলনমেলায় অংশগ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে। এছাড়া আগামী ১ সেপ্টেম্বর থেকে পুনর্মিলনীর নিবন্ধন কার্যক্রম শুরু হবে বলেও বক্তারা জানান।

এতে কনভেনার মোহাম্মদ আবদুস সালাম পুনর্মিলনী সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, দীর্ঘদিন পর প্রাক্তন শিক্ষার্থীদের এই মিলনমেলা সবার মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করবে। তিনি পুনর্মিলনী অনুষ্ঠানে সকলকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান এবং পুনর্মিলনী সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার অনুরোধ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধক্যান্সার আক্রান্ত রোগীকে চিটাগং পাইওনিয়ার রোটারি ক্লাবের আর্থিক সহায়তা প্রদান