এসো দেবী স্বর্ণময়ী

আসাদ মান্নান | বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৩৮ পূর্বাহ্ণ

আমার বসন্ত নিয়ে ফাঁদ পাতে কোকিল রমণী;

চাঁদ ওঠে চাঁদ মুখে আমার কী করে কাটে বিরহী রজনী!

আজ কোনো চাঁদ নেই তুমি ছাড়া, অন্ধকারে একা

আমাকে জড়িয়ে রাখো পূর্ণতায় তোমার শরীরে।

আমি তো নদীর কোলে জন্ম নেয়া সমুদ্রের শিশু

বসন্ত যেখানে যাবে যেতে দাও,

আমি নই যিশু;

বাতাসে আগুন নিয়ে খেলা করে

যৌবনের ঋতু ;

হৃদয়ের আলেক্সান্ডার পুড়ে যাবে,

তবু নয় ভীতু।

আমরা বাসিনি ভালো তবু আজ ভালোবাসা কাঁদে,

এসো দেবী স্বর্ণময়ী! ধরা দাও বসন্তের ফাঁদে।

পূর্ববর্তী নিবন্ধএকুশ মায়ের বুলি
পরবর্তী নিবন্ধনন্দিত পথিক – পরাণ রহমান