স্কুল অব সায়েন্স বিজনেস এন্ড হিউমিনিটি (এসএসবিএইচ) এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। নাসিরাবাদ বয়েজ স্কুল মাঠে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরাবাদ বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকসানা আক্তার। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মেহরাব মাসুক, স্কুলের প্রিন্সিপাল লিওন ক্রাওলিসহ অন্যান্য শিক্ষক–শিক্ষিকাবৃন্দ। শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে প্রতিষ্ঠানের স্কুল এন্ড কলেজের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ক্রীড়া প্রতিযোগিতায় নার্সারি শ্রেণির শিক্ষার্থী ও দৈনিক অর্থনীতি সম্পাদক আহমিদ কবিরের কন্যা উজমা ইজা দৌঁড় প্রতিযোগিতায় প্রথম স্থান ও বিস্কুট খাওয়া প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ করে। পরে তাকে পুরস্কারস্বরুপ বিজয়ী মেডেল পরিয়ে দেন স্কুলের প্রধান শিক্ষক লিওন ক্রাওলি।












