সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত আসন্ন মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাব আনুষ্ঠানিক অনুশীলন শুরু করেছে। গত রোববার বিকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুশীলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাবের সভাপতি শাহ আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের চট্টগ্রাম মহানগর এর প্রতিনিধি নুর জাহেদ বাবলু, এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাবের দলের সমন্বয়কারী মোশাররফ হোসেন লিটন, চট্রগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ–সম্পাদক আনোয়ার হোসেন,সদরঘাট থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ারুল আবেদীন মুন্না,কোচ মহসিন সাজু,সহকারী কোচ মোহাম্মদ ফরিদ,মোহাম্মদ কাউসার,৩০ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক আমীর হোসেন মানিক,সদরঘাট থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ আলম রাজু,ক্রীড়া সংগঠক জিয়াউদ্দিন,সালাউদ্দিন,মোহাম্মদ মেহেরাজ, ইব্রাহীম জনি,সায়মন আহমেদ সাহেদ,মোহাম্মদ শাহাবুদ্দীন,রিজভী হাসান সানি প্রমুখ। অনুষ্ঠানে এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়রা প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে প্রধান অতিথি অনুশীলন কার্যক্রমের উদ্বোধন করেন।








