এপেক্স ক্লাব অব কর্ণফুলীর ফেব্রুয়ারি মাসের প্রথম সাধারণ সভা চকবাজার ফরচুন টাওয়ারে ক্লাব সভাপতি এপেক্সিয়ান মো. জিয়াউল কবির সোহেলের সভাপতিত্বে গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। সভায় ক্লাবের বর্তমান অবস্থা ও ভবিষ্যতের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে কর্মসংস্থানের অংশ হিসেবে ফটিকছড়ির একজন সুবিধাবঞ্চিত মহিলাকে সেলাই মেশিন বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন এপেবক্স জেলা গভর্নর এপেঙিয়ান মো. গোলাম কবির। উপস্থিত ছিলেন এপে. প্রদীপ্ত বড়ুয়া, এপে. মামুন জোয়ারদার, এপে. মিল্কী বড়ুয়া, এপে. স্বপ্না আক্তার, এপে. মো. রাকিব উদ্দিন, এপে. রোবায়েত হোসেন সায়েম প্রমুখ। প্রধান অতিথি বলেন, জানুয়ারি মাসেও সেলাই মেশিন বিতরণ করেছি। ইনশাআল্লাহ সামনে ও আমরা বিভিন্ন সুবিধাবঞ্চিত মানুষকে ক্লাবের পক্ষ থেকে কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ অব্যাহত রাখবো। এছাড়াও পবিত্র রমজান উপলক্ষে সমাজের সুবিধা বন্ঞ্িচত মানুষদের ঈদ সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, ইফতার মাহফিল ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।










