এনসিএলের সূচি প্রকাশ

| শুক্রবার , ২৯ আগস্ট, ২০২৫ at ৫:২০ পূর্বাহ্ণ

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টিটোয়েন্টির দ্বিতীয় আসরের সময়সূচি গতকাল বৃৃহস্পতিবার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৪ সেপ্টেম্বর শুরু হবে এবারের আসর। রাজশাহীতে খুলনা ও চট্টগ্রামের ম্যাচ দিয়ে উদ্বোধন হবে টুর্নামেন্টের। রাজশাহী ও বগুড়ায় প্রথম দুই রাউন্ড অনুষ্ঠিত হওয়ার পর বাকি পর্ব হবে সিলেটে। গ্রুপ পর্ব শেষে শীর্ষ চার দল খেলবে নকআউট পর্বে। নকআউট রাউন্ড শুরু হবে ৩০ সেপ্টেম্বর সিলেটে, যেখানে অনুষ্ঠিত হবে এলিমিনেটর ও কোয়ালিফায়ার ম্যাচ। ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল, সন্ধ্যা ৫টায়।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করার পদক্ষেপ নিচ্ছে ট্রাম্প প্রশাসন
পরবর্তী নিবন্ধরাউজানে বিভিন্ন অভিযোগে ৪২ হাজার টাকা জরিমানা