এনএইচটি হোল্ডিং নাসিরাবাদ এলামনাই স্পোর্টস কার্নিভালের ফাইনাল অনুষ্ঠিত

| মঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ৫:২৬ পূর্বাহ্ণ

নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের আয়োজনে এনএইচটি হোল্ডিং লিঃ স্পোর্টস কার্নিভালের সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা গত ২১ ফেব্রুয়ারি নাসিরাবাদ স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় টসে জিতে ডায়নামাইট ৯৯ অলআউট হয়ে যায় ৮০ রানে। ৮১ রানের টার্গেটে ব্যাট করতে নামা লিজেন্ডস অফ নাসিরাবাদ ২০১০ প্রথম ওভারে ২ উইকেট হারায় কিন্তু ব্যাটার শামিম ও তৌসিফের ব্যাটিংয়ে দুই বল বাকি থাকতে ৩ উইকেটে ম্যাচ জিতে টানা ২য় বারের মতো ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়। ফুটসালের ফাইনালে এন জি এইচ এস–২০০১ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ২–০ গোলে এনবিএস ডাইনামাইটস ৯৯ কে পরাজিত করে প্রথমবার চ্যাম্পিয়ন হয়। ক্যারম এককের ফাইনালে সরকার মেজবাউল আলম (১৯৮৭) কে রেজাউল হায়াত খান আবির (২০০০) দুই সেটে ২৯–১২ ও ২৯–১৮ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হন। ক্যারম ডাবলের ফাইনালে রেজাউল হায়াত খান আবির (২০০০) ও শরাফত উল্লাহ খান (১৯৯৯) জুটির কাছে ২৯–১৮ ও ২৯–২১ সেটে আক্তার মইনুল (১৯৯৯) ও এরফানুল ইসলাম খান (১৯৯৪) পরাজয় বরন করেন। দাবা খেলার ফাইনালে এডভোকেট বদরুল রিয়াজ (১৯৯৪) কে হারিয়ে আফিফ নেওয়াজ (২০২৩) চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন। ইনডোর গেম ডার্ট বোর্ড খেলায় মোহাম্মদ ফারুক (২০০০) চ্যাম্পিয়ন ও এমরুল হুদা রাসেল (২০০০) রানার্স আপ হয়।

পূর্ববর্তী নিবন্ধএমেচার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে নাইনটিজ উইলোস
পরবর্তী নিবন্ধফাইনালের আশা জিইয়ে রাখল তামিমের বরিশাল