এডিবির দক্ষিণ এশিয়া বিভাগের নতুন মহাপরিচালক সোনা শ্রেষ্ঠা

| শুক্রবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:২৭ পূর্বাহ্ণ

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) তাদের দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক হিসেবে সোনা শ্রেষ্ঠাকে নিয়োগ দিয়েছে। এ পদে তিনি বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কায় এডিবির কৌশল ও কার্যক্রম প্রণয়ন ও বাস্তবায়নে নেতৃত্ব দেবেন। শ্রেষ্ঠা বলেন, দক্ষিণ এশিয়ার মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। এ অঞ্চলের উন্নয়নশীল সদস্য দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নে এডিবির সম্পৃক্ততা আরও জোরদার করতে আমি আগ্রহী। শ্রেষ্ঠা একজন অভিজ্ঞ উন্নয়ন নেতা। তার পেশাগত অভিজ্ঞতা ২৭ বছরের বেশি, যার মধ্যে ২৩ বছরই এডিবিতে কর্মরত ছিলেন। খবর বাসসের।

বর্তমান নিয়োগের আগে তিনি দক্ষিণ এশিয়া বিভাগের উপমহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি এডিবির স্বাধীন মূল্যায়ন বিভাগের উপমহাপরিচালক, সহকারী সচিব, দক্ষিণপূর্ব এশিয়ার আর্থিক খাত ও বাণিজ্য বিভাগের পরিচালক এবং ইন্দোনেশিয়ার উপকান্ট্রি ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পূর্ববর্তী নিবন্ধভোট কেন্দ্রে এসে ভাই হত্যার বিচার চাইলেন ওসমান হাদির বোন
পরবর্তী নিবন্ধরাউজানে ভোট সম্পন্ন, কেন্দ্রে বিশৃঙ্খলার অপরাধে আটক ৬