চট্টগ্রাম–১৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন বলেছেন, একটি দল পবিত্র ইসলাম ধর্মকে নিজেদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
৯০ % মুসলমানের দেশে তারা নতুন করে কোন ধরনের ইসলাম কায়েম করতে চায় তা এদেশের জনগণ জানে। তাই তাদেরকে আগামী নির্বাচনে জনগণ প্রত্যাখ্যান করবে। তিনি গতকাল সোমবার নলুয়া ইউনিয়নের হাঙ্গরমুখ বাজার, উত্তর গাটিয়াডাঙ্গা, তালতল এলাকায় ধানের শীষ প্রতীকের সমর্থনে গণসংযোগ ও পথসভায় বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন। তিনি বলেন, বিজয়ী হলে সাতকানিয়ার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাবো। বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মহিউদ্দিন, নুরুল কবির বাদশা, কে এম আব্বাস, মো. ইলিয়াছ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি












