এইচপি দলের অস্ট্রেলিয়া সফরে তিন ফরম্যাটের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১২ জুলাই, ২০২৪ at ৫:২১ পূর্বাহ্ণ

বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের অস্ট্রেলিয়া সফরে তিন ফরম্যাটের দল ঘোষণা করা হয়েছে। অস্ট্রেলিয়ার ডারউইনে পাঁচ সপ্তাহের এই সফরে দুটি চার দিনের ম্যাচ ও দুটি একদিনের ম্যাচ খেলার পাশাপাশি একটি টি–টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেবে এইচপি দল। ৯ দলের টি–টোয়েন্টি টুর্নামেন্টে প্রাথমিক পর্বে ৬টি ম্যাচ খেলতে পারবে বাংলাদেশের দলটি। এরপর থাকছে সেমি–ফাইনাল ও ফাইনাল।

চার দিনের ম্যাচ দুটিতে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান ‘এ’ দল, যাদের কেতাবি নাম পাকিস্তান শাহিন্স। প্রথম ম্যাচটি শুরু ১৯ জুলাই, পরেরটি ২৬ জুলাই। একদিনের ম্যাচের একটিতে প্রতিপক্ষ পাকিস্তানের দলটিই, আরেকটিতে নর্দার্ন টেরিটরি। ম্যাচ দুটি হবে ১ ও ৬ অগাস্ট। ৯ দলের ওই টি–টোয়েন্টি টুর্নামেন্টেও আছে এই তিনটি দল। পাশাপাশি আরও আছে সমানিয়ান টাইগার্স, এসিটি কমেটস এবং বিগ ব্যাশের চার দল পার্থ স্কর্চার্স, মেলবোর্ন রেনেগেডস, মেলবোর্ন স্টার্স ও অ্যাডিলেইড স্ট্রাইকার্স। এই টুর্নামেন্ট শুরু ৯ আগস্ট। বাংলাদেশ এইচপি দলের প্রথম ম্যাচ মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে ১১ অগাস্ট। অস্ট্রেলিয়ার উদ্দেশে দল ঢাকা ছাড়বে শনিবার।

চারদিনের ম্যাচের সিরিজের দল: মাহমুদুল হাসান জয় (অধিনায়ক), শাহাদাত হোসেন (সহ–অধিনায়ক), সাদমান ইসলাম, পারভেজ হোসেন ইমন, অমিত হাসান, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম, আইচ মোল্লা, রাকিবুল হাসান, শেখ পারভেজ রহমান জীবন, হাসান মুরাদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম, রিপন মন্ডল, মারুফ মৃধা।

একদিনের ম্যাচের সিরিজের দল: আফিফ হোসেন (অধিনায়ক), আকবর আলি (সহ–অধিনায়ক), তানজিদ হাসান, জিসান আলম, পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন, আরিফুল ইসলাম, ওয়াসি সিদ্দিক, রাকিবুল হাসান, শেখ পারভেজ রহমান জীবন, মাহফুজুর রহমান রাব্বি, আবু হায়দার, মুকিদুল ইসলাম, রিপন মন্ডল, মারুফ মৃধা।

টি–টোয়েন্টি সিরিজের দল: আকবর আলি (অধিনায়ক), মাহফুজুর রহমান রাব্বি (সহ–অধিনায়ক), তানজিদ হাসান, জিসান আলম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, শামীম হোসেন, আরিফুল ইসলাম, ওয়াসি সিদ্দিক, রাকিবুল হাসান, আলিস ইসলাম, আবু হায়দার, মুকিদুল ইসলাম, রিপন মন্ডল, মারুফ মৃধা।

পূর্ববর্তী নিবন্ধআমি কখনোই বিসিএস পরীক্ষায় বসিনি : তাহসান
পরবর্তী নিবন্ধদ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের খেলা পরিত্যক্ত