এই দিনে

| সোমবার , ১০ জুন, ২০২৪ at ৮:০৪ পূর্বাহ্ণ

পর্তুগালের জাতীয় দিবস

১৫৮০ পর্তুগিজ কবি লুইশ ভাশ দি কামোইশ–এর মৃত্যু।

১৮১৯ ফরাসি চিত্রশিল্পী গুস্তাফ কুরব্যে–র জন্ম।

১৮৩২ অন্তর্দাহ ইঞ্জিনের জার্মান উদ্ভাবক নিকোলাউস অটোর–র জন্ম।

১৮৩২ প্রাচ্যতত্ত্ববিদ ও ইংরেজ কবি এডুইন আর্নল্ড–এর জন্ম।

১৮৩৪ সাহিত্যিক সাংবাদিক কৃষ্ণচন্দ্র মজুমদারের জন্ম।

১৮৩৬ ফরাসি পদার্থবিদ আঁদ্রে মারি আঁপের–এর মৃত্যু।

১৯০৫ অবনীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে বঙ্গীয় কলা সংসদ গঠিত হয়।

১৯০৬ আইনজীবী ও সাহিত্যসেবী চণ্ডীচরণ সেন–এর মৃত্যু।

১৯১৫ নোবেলজয়ী (১৯৭৬) মার্কিন ঔপন্যাসিক সল বেলো–র জন্ম।

১৯১৮ কবি ফররুখ আহমদের জন্ম।

১৯২৩ ফরাসি ঔপন্যাসিক পিয়ের লোতি–র মৃত্যু।

১৯৪০ ইতালীয় বাহিনী ব্রিটেন ও ফ্রান্স আক্রমণ করে।

১৯৪৩ তৃতীয় কমিউনিস্ট আন্তর্জাতিকের বিলুপ্তি ঘটে।

১৯৪৮ স্বদেশী আন্দোলনের নেতা অতুলপ্রসাদ সেন–এর জন্ম।

১৯৪৯ নোবেলজয়ী (১৯২৮) নরওয়েজীয় লেখিকা সিগরিদ্‌ উন্‌সেট–এর মৃত্যু।

১৯৫১ বিশিষ্ট চিন্তাবিদ ও প্রাবন্ধিক এস ওয়াজেদ আলীর মৃত্যু।

১৯৬১ কুয়েত স্বাধীনতা লাভ করে।

১৯৭২ ভারতের প্রথম তাপানুকূল যাত্রীবাহী জাহাজ ‘হর্ষবর্ধন’ সমুদ্র যাত্রা করে।

২০১৪ খ্যাতনামা অস্ট্রেলীয় ক্রিকেটার গ্যারি গিলমোর–এর মৃত্যু।

২০২১ কবি ও চলচ্চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তের মৃত্যু।

পূর্ববর্তী নিবন্ধদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিতে হবে
পরবর্তী নিবন্ধশেখ ওয়াজেদ আলি : প্রাবন্ধিক ও গল্পকার