‘রেডিও এবং এআই (কৃত্তিম বুদ্ধিমত্তা) : এআই একটি হাতিয়ার, কণ্ঠস্বর নয়’ এই মূলভাবকে সামনে রেখে ১৫তম বিশ্ব বেতার দিবস–২০২৬ উপলক্ষে ‘১৫তম বেতার বিষয়ক ডিএক্স প্রদর্শনী’ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পূর্ব কচুখাইন গ্রামে এই বেতার প্রদর্শনীর আয়োজন করে জাতীয় ও আন্তর্জাতিক একাধিক অ্যাওয়ার্ডপ্রাপ্ত ও বিশ্বের বৃহত্তম বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ। ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবালের নির্দেশনায় এবং মহাসচিব নুর মোহাম্মদের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও সংগঠক মোহাম্মদ জাফর ইকবাল।
বেতার দিবসের এবারের প্রতিপাদ্য সমপ্রচার ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান ভূমিকার ওপর গুরুত্বারোপ করে। এটি তুলে ধরে যে, কীভাবে এআই বিষয়বস্তু নির্মাণ, সংরক্ষণ, অনুবাদ, শ্রোতাদের সম্পৃক্ততা এবং সহজলভ্যতাকে উন্নত করতে পারে, যা রেডিওকে আরও কার্যকর এবং অন্তর্ভুক্তিমূলক করে তোলে। একই সাথে, এই মূলভাবটি জোর দেয় যে প্রযুক্তিকে অবশ্যই একটি সহায়ক ব্যবস্থা হিসেবে থাকতে হবে, রেডিওর পরিচয় বহনকারী মানবিক কণ্ঠস্বর, সম্পাদকীয় বিচার এবং বিশ্বাসযোগ্যতার বিকল্প হিসেবে নয়। এআই–এর নৈতিক ও দায়িত্বশীল ব্যবহারকে উৎসাহিত করার মাধ্যমে, এই মূলভাবটি পুনরায় নিশ্চিত করে যে ডিজিটাল যুগে উদ্ভাবন রেডিওর মূল মূল্যবোধ–বিশ্বাস, সত্যতা এবং সামাজিক সংযোগকে–শক্তিশালী করবে। ১৫তম বেতার বিষয়ক ডিএক্স প্রদর্শনীতে আগত দর্শনার্থীদের মাঝে বেতার দিবসের এবারের মূলভাব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে সমাজসেবায় অবদানের জন্য বাংলাদেশ মুসলিম ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন চৌধুরী এনেল এবং সংগঠক মোহাম্মদ আলাউদ্দিন আল কামাল, বীমা পেশায় অবদানের জন্য আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি’র ইউনিট ম্যানেজার মোহাম্মদ আবদুল আহাদ, সংগঠক হিসেবে বিশ্ববন্ধন’র পৃষ্ঠপোষক লায়ন ছোটন বড়ুয়া এবং মাল্টিমিডিয়ায় অবদানের জন্য অঞ্জন দাশকে সম্মাননা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) রাউজান উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন বড়ুয়া, সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন, মোহাম্মদ ছালামত উল্লাহ বাবুল, নূর আহমদ শাহ মাইজভান্ডারী, ইঞ্জিনিয়ার আরিফুল্লাহ সাকিব, ম ম আলমগীর, আবদুল কাদের, মাওলানা মোহাম্মদ নওশাদুল হক, মাওলানা আমীর হোসেন, সাংবাদিক জাহাঙ্গীর নেওয়াজ, মোহাম্মদ আরফাত, মিলন বৈদ্য শুভ প্রমুখ। প্রদর্শনীতে দেশ ও বিদেশের বিভিন্ন রেডিও স্টেশন থেকে প্রাপ্ত ডকুমেন্টেশন প্রদর্শন করা হয় এবং দর্শকদের বাংলাদেশ বেতারের পাশাপাশি চীন আন্তর্জাতিক বেতার, ভয়েস অব ইন্দোনেশিয়া, ভয়েস অব ভিয়েতনাম, রেডিও থাইল্যান্ড, কেবিএস ওয়ার্ল্ড রেডিও, ভয়েস অব মঙ্গোলিয়া, রেডিও নেপাল, রেডিও পাকিস্তান, রেডিও রোমানিয়া, রেডিও ফ্রান্স, রেডিও জাপান, রেডিও ভেরিতাস এশিয়া, বিবিসি, ভয়েস অব আমেরিকা, তুর্কি ওয়ার্ল্ড রেডিও, অ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিও, ডয়চে ভেলে, রেডিও অস্ট্রেলিয়া, রেডিও বুলগেরিয়া, রেডিও নেদারল্যান্ডস, রেডিও নিউজিল্যান্ড, রেডিও প্রাগ, রেডিও স্লোভাকিয়া, রেডিও সুইডেন, রেডিও তাইওয়ান, রেডিও তেহরানসহ অন্যান্য বিদেশি বেতার অনুষ্ঠান শুনতে উৎসাহিত করা হয়।
অনুষ্ঠানটি সফলভাবে সমাপ্ত করায় ক্লাব নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মির শাহ আলম, বাংলাদেশের ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, যুগ্ম মহাসচিব এম এ মাহমুদ হায়দার জীবন, অর্থ সম্পাদক মো. নুরুল ইসলাম (মেরাজ), প্রচার সম্পাদক মুহাম্মদ ইয়াকুব আলী, শিশু বিষয়ক সম্পাদক লাবীব ইকবাল। প্রেস বিজ্ঞপ্তি।










