উরকিরচরে দরবারে কামালিয়ায় বার্ষিক ওরশ আজ

| শনিবার , ২১ জানুয়ারি, ২০২৩ at ৯:১৬ পূর্বাহ্ণ

হযরত মাওলানা ছৈয়দ কামাল শাহের (রহ.) বার্ষিক ওরশ শরীফ আজ শনিবার রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের মইশকরম গ্রামের দরবারে কামালীয়া শরীফে নানা কর্মসূচি পালনের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ওরশে কর্মসূচির মধ্যে রয়েছে, দিনব্যাপী খতমে কোরআন, খতমে খাজেগান, দরবারের সাজ্জাদানশীন শাহসূফি ছৈয়দ ছিদ্দিক রেজা রচিত ‘যিকরুল্লাহ’ গ্রন্থের মোড়ক উম্মোচন, প্রকাশনা উৎসব, জিকির–আছকার, মিলাদ–কিয়াম, জিকিরে ছেমা মাহফিল, আখেরী মোনাজাত ও তাবারুক বিতরণ। ওরশে সকল ভক্ত, আশেকানদের উপস্থিত থাকার জন্য দরবারের সাজ্জাদানশীন শাহসূফি ছৈয়দ ছিদ্দিক রেজা অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার বসাকপাড়ায় ধর্মসভা ২৫ জানুয়ারি থেকে
পরবর্তী নিবন্ধপদ্মাসেতুর এক্সপ্রেসওয়েতে বাসে আগুন