উম্মুল আশেকীন মুনাওয়ারা এতিমখানা ও হেফজখানায় চিকিৎসা ক্যাম্প

| রবিবার , ৪ অক্টোবর, ২০২৬ at ১০:৪৪ পূর্বাহ্ণ

সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) উরস শরিফ উপলক্ষে ফটিকছড়ি রোসাংগিরী ইউনিয়নের উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানায় হিফয সমাপনী শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের কার্যনির্বাহী সদস্য প্রফেসর মীর মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ চৌধুরী, সৈয়দ মোরশেদুল আমিন, সৈয়দ সাকলাইন মাহমুদ, জালাল উদ্দীন চৌধুরী, ডা.সামিয়ুল করিম চৌধুরী, ইঞ্জি. রিয়াদ মোর্শেদ চৌধুরী, ডা. বরুণ কুমার আচার্য বলাই। উপস্থিত ছিলেন অধ্যক্ষ আবুল কাসেম, আনোয়ার সিকদার, হাফেজ এরশাদুল আলম, রবিউল হোসেন, শাফায়াত হোসাইন, রাশেদ আলী, হাফেজ মহিউদ্দিন, হাফেজ আবু হানিফ, হাফেজ মোজাম্মেল প্রমুখ। চিকিৎসা সেবা প্রদান করেন ডা.তৌহিদ পারভেজ ও ডা. এস. এম. রেজাউল করিম।

পূর্ববর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট ও কলেজের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
পরবর্তী নিবন্ধচবি প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি ’৮২ ব্যাচের আলোচনা সভা