বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের কাহারঘোনা গ্রামের বাসিন্দা উপেন্দ্র লাল বড়ুয়া (৭২) গতকাল শুক্রবার সকাল ১০টায় পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়–স্বজন রেখে যান। একইদিন বিকেলে বাঁশখালী সংঘরাজ অভয়তিষ্য পারিজাত আরাম বিহারে তার অনিত্য সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ ধর্মদর্শী মহাস্থবিরের সভাপতিত্বে অনিত্য সভায় ধর্মদেশনা করেন শীলকূপ জ্ঞানোদয় বিহারের অধ্যক্ষ রাহুলপ্রিয় মহাস্থবির, বাঁশখালী কেন্দ্রীয় শীলকূপ চৈত্য বিহারের অধ্যক্ষ দেবমিত্র মহাস্থবির, বাঁশখালী সর্বজনীন বোধিচৈত্য বিহারের অধ্যক্ষ বুদ্ধপ্রিয় মহাস্থবির, শীলরত্ন স্থবির, শাসনপ্রিয় স্থবির, রেবতবোধি ভিক্ষু, মৈত্রীবোধি ভিক্ষু। অনিত্য সভা শেষে বাঁশখালী সংঘরাজ অভয়তিষ্য পারিজাত আরাম বিহারের সর্বজনীন শ্মশানে তাকে দাহ করা হয়। উল্লেখ্য, প্রয়াত উপেন্দ্র লাল বড়ুয়া দৈনিক আজাদীর বাঁশখালী প্রতিনিধি কল্যাণ বড়ুয়ার বড় ভাই।












