অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গতকাল বিকেলে ৩৭ নম্বর ওয়ার্ড উত্তর মধ্যম হালিশহর সংলগ্ন এলাকার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন।
পরিদর্শনের শুরুতে তিনি আদর্শপাড়া বায়তুল নূর জামে মসজিদের কবরস্থানের মাটি ভরাটের কাজ পরিদর্শন করেন। এ সময় তিনি জাফরখানপাড়া মসজিদের মাটি ভরাট কার্যক্রমসহ আশপাশের বিভিন্ন এলাকার উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন। পরে তিনি শেখ ফজর আলী মাতব্বর বাড়ি মসজিদের উন্নয়ন, ভেন্ডা চৌধুরী জামে মসজিদের উন্নয়ন, ভূদা গাজী জামে মসজিদের উন্নয়ন ও পন্ডিত বাড়ি কবরস্থানে মাটি ভরাট ও দেয়াল নির্মাণসহ বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন।
এ সময় মন্ত্রী এলাকাবাসীর প্রয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট এসব কার্যক্রম পরিদর্শনের মাধ্যমে এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। পরিদর্শনকালে সংশ্লিষ্ট এলাকার উন্নয়ন চাহিদা ও বিদ্যমান পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ও স্থানীয় এলাকাবাসী এবং নেতা কর্মীদের সাথে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এম আজিজ, শাহ আলম, শেখ নুরুল্লাহ বাহার, মনজুর আলম, বিএনপি নেতা হানিফ, সরপরাজ কাদের রাসেল, জাহিদুল হাসান, হাসান মুরাদ, কামাল উদ্দিন, মো. শওকত, ফারুক আহমেদ, সেলিম উদ্দিন শাহীন, শাহাবুদ্দিন সাবু, মো. ইসমাইল খান, মো. হারুন, হাসান, মোহাম্মদ আরজু, মোহাম্মদ সিরাজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












