উত্তর জেলা সম্মিলিত সুন্নী পীর মাশায়েখ ফোরামের প্রস্তুতি সভা

| রবিবার , ১৯ জুলাই, ২০২৬ at ৮:০২ পূর্বাহ্ণ

দেশব্যাপী আউলিয়ায়ে কেরামের মাজারখানকায় হামলা ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটতরাজ, নারী ও শিশু নির্যাতন, জুয়ামদ গাঁজাসহ সকল প্রকার মাদক ব্যবসা বন্ধের দাবিতে সম্মিলিত সুন্নী পীর মাশায়েখ ফোরামের আয়োজনে আগামী ২৫ জুলাই ঢাকার সোহরাওয়ার্দি উদ্যানে অনুষ্ঠেয় সুফিবাদী সুন্নী মহাসমাবেশ সফল করার আহবান জানানো হয়েছে। সম্মিলিত সুন্নী পীর মাশায়েখ ফোরাম চট্টগ্রাম উত্তর জেলা মহাসমাবেশ প্রস্তুতি কমিটির সভা গতকাল শনিবার হাটহাজারী আনোয়ারুল উলুম নোমানিয়া ফাযিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। রাঙ্গুনিয়া দরবারে বেতাগী আস্তানা শরিফের সাজ্জাদানশীন আল্লামা গোলামুর রহমান আশরফ শাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সুফিবাদী সুন্নি মহাসমাবেশ প্রস্তুতি কমিটির সদস্য সচিব ছিপাতলী দরবারে কাদেরিয়া আজিজিয়া আলিয়া শরিফের সাজ্জাদানশীন অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরী। সুফিবাদী সুন্নি মহাসমাবেশ চট্টগ্রাম উত্তর জেলা প্রস্তুতি কমিটি অন্যতম সমন্বয়ক মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকীর সঞ্চালনায় প্রস্তুতি সভায় বিশেষ অতিথি ছিলেন ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী সৈয়দ আজিজুল হক শেরে বাংলা (রহ.)’র দরবারের সাজ্জাদানশীন আল্লামা মুহাম্মদ বদরুল হক আল কাদেরী, মোফাচ্ছেরে কোরআন আল্লামা গাজী শফিউল আলম নেজামী, উপাধ্যক্ষ আল্লামা আবদুল অদুদ আলকাদেরী, অধ্যাপক মাওলানা মীর আবদুর রহিম মুনীরী, শাহজাদা সৈয়দ মুহাম্মদ জুননূরাইন, মাওলানা মুহাম্মদ নুরুল আলম। প্রস্তুতি সভায় অতিথি ও আলোচক ছিলেন মাওলানা মুহাম্মদ ইয়াছিন হোসাইন হায়দরী, সৈয়দ মুহাম্মদ আবু আজম, অধ্যক্ষ মাওলানা আবুল ইরফান মুহাম্মদ লোকমান চিশতী, মাওলানা মুহাম্মদ জাকারিয়া, মাওলানা করিম উদ্দিন নূরী, মাওলানা হাসানুল করিম মুনীরী, কাজী মুহাম্মদ আবদুল্লাহ আল আজিজি, সৈয়দ মুনিরুর রহমান খসরু, কাজী সৈয়দ মুহাম্মদ আবু সাঈদ, মাওলানা সৈয়দ সিরাজুল ইসলাম চিশতী, মুহাম্মদ আবদুন নবী, মুহাম্মদ আবদুস সমদ, মাস্টার মুহাম্মদ ইসমাইল, অধ্যাপক মুহাম্মদ গিয়াস উদ্দিন, মাওলানা শফিউল আজম আজিজি, এ্যাডভোকেট মুহাম্মদ হামিদ উল্লাহ, মুহাম্মদ সেকান্দর আলম চৌধুরী, মাওলানা মুহাম্মদ ফেরদৌসুল আলম, মুহাম্মদ নুরুল আনোয়ার, মাওলানা মুহাম্মদ ইসহাক আনসারী, কাযী মুহাম্মদ তৈয়ব আলী, মুহাম্মদ সেকান্দর মিয়া, মাওলানা মুহাম্মদ কামাল উদ্দিন, মাওলানা মুহাম্মদ শফিকুল ইসলাম, মুহাম্মদ মাহাবুবুল আলম, মুহাম্মদ নুরুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির মোহরা শাখার কারবালা মাহফিল
পরবর্তী নিবন্ধভ্রমণের জন্য ঝরনা উন্মুক্ত