ঈমানী জ্ঞানে সমৃদ্ধ হয়ে রাসূল (সা.) এর আদর্শ বিশ্বময় ছড়িয়ে দিতে হবে

ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলে বক্তারা

| শনিবার , ২৯ আগস্ট, ২০২৬ at ১০:২৩ পূর্বাহ্ণ

হাফেজ শাহদুল্ল্যাহ শাহ (রহ🙂 মহল্লা কমিটি : ঐতিহ্যবাহী সমাজ উন্নয়ন মূলক প্রতিষ্ঠান হযরত হাফেজ শাহদুল্ল্যাহ শাহ (রহ🙂 মহল্লা কমিটির উদ্যোগে ১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা🙂 উদযাপন উপলক্ষে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি সম্পন্ন হয়েছে। বাদে আসর পবিত্র খতমে কোরআনের মাধ্যমে কর্মসূচি শুরু হয় এবং বাদে মাগরিব তিনজন ক্ষুদে নাত শিল্পীর সুমধুর কণ্ঠে নাতে মোস্তফা (সা🙂 পরিবেশিত হয়। বাদে এশা হাফেজ শাহদুল্ল্যাহ শাহ জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ মোস্তাফিজুল হক আনোয়ারীর সভাপতিত্বে এবং মহল্লা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ জহুর উদ্দিনের (জহির) সঞ্চালনায় এক আজিমুশান নুরানি মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে হযরত খাজা কালু শাহ (রহ🙂 সুন্নিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবুল কালাম আমিরী (.জি..) বলেন, রাসুল (সাঃ) এর আদর্শ থেকে বাইরে থাকার কারণে আজ বিশ্ব ব্যাপি শান্তি প্রতিষ্ঠা সম্ভব হচ্ছে না। নবী জীবনের আদর্শ গ্রহণের মাধ্যমে ব্যক্তি জীবনে নিজেদের আশেকে রাসুল (সা🙂 হিসেবে গড়ে তোলার পাশাপাশি সকলকে প্রকৃত ঈমানী জ্ঞানে সমৃদ্ধ হয়ে রাসুল (সাঃ) এর আদর্শ বিশ্বময় ছড়িয়ে দিতে হবে। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মুহাম্মদ আবুল হাসনাত আলকাদেরী (মা.জি..)। শেষে দেশ, জাতি ও মুসলিম বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।

আমির ভাণ্ডার দরবার শরীফ : পটিয়া আমির ভাণ্ডার দরবারে ১২ দিনব্যাপি ঈদে মিলাদুন্নবী (সা.) ও সালাওয়াতে রাসুল (সা.) মাহফিল ১১তম দিবসের কার্যক্রম গত ২৪ আগস্ট সম্পন্ন হয়েছে। মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক শাহসুফি আল্লামা সৈয়দ মুহাম্মদ ফরিদুল আবছার আমিরী ()-এর উপস্থিতিতে প্রধান মেহমান ছিলেন আওলাদে শাহসুফি সৈয়দ মুহাম্মদ দায়েম পাক (রা.) শাহ সৈয়দ মুহাম্মদ আমিন উল্লাহ (.) ও শাহজাদা শাহ সৈয়দ মুহাম্মদ এহতাছেম বিল্লাহ (মা.)। বিদেশি মেহমান হিসেবে আলোচনা করেন আল্লামা পীর শাহ নাবীল আখতার নাওয়াজী। তকরীর পেশ করেন শাহজাদা মাওলানা আবদুল্লাহ আল নোমান আজিজী, মাওলানা পেয়ার আহমদ রেজা কাদেরী। সভাপতিত্ব ও মোনাজাত করেন শাহসুফি সৈয়দ পেয়ারুল মোস্তফা আমিরী। মাহফিলের শুরুতে বাদে আসর পবিত্র কুরআনে মজিদের খতম আদায় করেন পটিয়া আমিরুল আউলিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার ছাত্রবৃন্দ। বাদ মাগরিব কোরআন তেলাওয়াত করেন সৈয়দ আবুল ইসতেসান ওয়াসি, মোহাম্মদ শাহজাহান ও মোহাম্মদ ইসমাইল, মাহফিলে নাত পরিবেশন করেন মাওলানা মুহাম্মদ নুরুল মোস্তফা খসরু ও মাওলানা মুহাম্মদ মিনহাজ কাদেরী। আসমাউল হুসনা পাঠ করেন মাওলানা সৈয়দ মোদাচ্ছের রায়হান আমিরী। মিলাদ কিয়াম এবং দুরুদ শরীফের খতম আদায় করেন শায়ের মুহাম্মদ মেরাজ রেজা কাদেরী। উপস্থাপনায় ছিলেন শায়ের মুহাম্মদ শওকত আলী ইরফান।

বাংলাদেশ মোহাম্মদীয়া ক্বাফেলা : বাংলাদেশ মোহাম্মদীয়া ক্বাফেলার উদ্যোগে মুহাম্মদীয়া খানকাহ শরীফে ১২ দিনব্যাপী জশনে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামএর ১০ম দিবসের মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মুহাম্মদীয়া ক্বাফেলার প্রতিষ্ঠাতা প্রধান খাদেম এ আর এম কামরুল ইসলাম বলেন, হজরত মুহাম্মদ (সা.) বিশ্ব শান্তি, মানবিকতা ও ঐক্যের বার্তা নিয়ে এসেছিলেন। আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক বিকাশ সাধনের লক্ষ্যে পবিত্র ঈদে মিলাদুন্নবীর আয়োজনই সর্বোত্তম পন্থা। মাওলানা মুফতি মুহাম্মদ ছালেহ সুফিয়ান ফরহাদাবাদী মাইজভাণ্ডারী, মাওলানা মুহাম্মদ রবিউল ইসলাম মাইজভাণ্ডারী, হাফেজ মাওলানা মুহাম্মদ মোছাদ্দেক মোর্শেদ কাদেরী, মোহাম্মদ হাসান সিকদার মাইজভাণ্ডারী, চট্টগ্রাম মহানগর পুলিশের এডিশনাল এসপি সাহাবুদ্দিনসহ অন্যান্য অতিথিরা বক্তব্য রাখেন। অ্যাডভোকেট মীর মোহাম্মদ ফেরদৌস আলম সেলিমের সঞ্চালনায় আয়োজিত মাহফিলে নাতখাঁ মোহাম্মদ গোলাম মোস্তফা, সরওয়ার আবেদীন, সোলাইমান রেজা কাদেরী হৃদয় শীতল করা নাতে মোস্তফা পরিবেশন করেন এছাড়া আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম সোহাস, জাকির চিশতি, রবিউল, জিসান,তামিম, আক্কাস, আনোয়ার প্রমুখ। শেষে দেশ, জাতি ও মুসলিম বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দপ্তরে মাইজভান্ডারী আশেকান সোসাইটির সভাপতি আওলাদে গাউছুল আজম শাহজাদা সৈয়দ মারুফ বিন কাদের মাইজভান্ডারী মা জি আ।

বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ : বায়তুশ শরফের রাহবার ও আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ ট্রাস্ট বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী (.জি.) বলেন, রাসূলে করীম (সা.) এর মর্যাদা আল্লাহ তাআলা বিশ্ব সৃষ্টির সময় যেভাবে প্রতিষ্ঠিত করেছেন ঠিক একই রকম জান্নাত পর্যন্ত বিস্তৃত, বরং তা আরো বৃদ্ধি পাবে। রাসূল (সা.) এর মুহাব্বত ছাড়া ঈমান পারিপূর্ণ হবে না। রাসূল (সা.) এর প্রতি ভালোবাসা ঈমানের অংশ। রাসূল (সা.) এর সুন্নাতেই রয়েছে মুসলিম উম্মাহর শান্তি ও মুক্তি। আল্লাহ তাআলা রাসূল (সা.)কে জমিনের রহমতের চাবিকাঠি দান করেছেন। এ জন্য আল্লাহ বলেছেন,আমি আপনাকে জগতসমূহের রহমত হিসেবে প্রেরণ করেছি। ২৬ আগস্ট বুধবার বাদ মাগরিব বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের ব্যবস্থাপনায় পবিত্র মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর ধনিয়ালাপাড়া বায়তুশ কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত পাঁচদিন ব্যাপী কর্মসূচির শেষ দিবসে আজিমুশশান ওয়াজ মাহফিলে তিনি এই কথা বলেন। মাহফিলে শেষে তিনি দেশ জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন। সকাল ৯টা থেকে ৪.৪৫ পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বাদে আসর বায়তুশ শরফ আখতরিয়া হেফজখানার হিফজ সম্পন্নকারী হাফেজদের দস্তারবন্দী করা হয়। উক্ত মাহফিলে বাদ মাগরিব দেশের প্রখ্যাত আলেমগণ আলোচনায় অংশগ্রহণ করেন। শুকরিয়ার বাণী পেশ করে আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ এর সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ। মাওলানা মুহাম্মদ শিহাবুদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামিনুর রশীদ নূরী। আলোচনা পেশ করেন অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ ছলীমুল্লাহ, মাওলানা আবু হানিফা মুহাম্মদ নোমান, . মাওলানা মুহাম্মদ ওয়ালী উল্লাহ মঈন, মাওলানা মুহিউদ্দীন মাহবুব, মাওলানা লোকমান হাকিম জাহেদী, মাওলানা শরীয়ত উল্লাহ হোসাইনী, মাওলানা জিয়াউল হক আনসারী, মাওলানা ইমরান সাইয়েদ। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা হাফেজ এস এম ফোরকান মাওলানা আবু ওসমান, আহমদ, মুহাম্মদ নূরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আলহাজ হারুন শেঠ, অর্থ সম্পাদক নূরুল কবীর চৌধুরী, আইবা ট্রাস্টের সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ আবদুল কাইয়ুম, দপ্তর সম্পাদক অধ্যপক মোহাম্মদ জামাল উদ্দীন, সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ হারুন অর রশীদ, নির্বাহী সদস্য মুহাম্মদ জাহাঙ্গীর আলম শাকিল, আনজুৃমনে নওজোয়ানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা শাহ আলম, সেক্রেটারি কে এম ইমরানুল ইসলাম, মাওলানা কাজি জাফর আহমদ, মাওলানা নূরুল আলম ফারুকী, . মাওলানা আবদুল কাদের প্রমুখ।

আনজুমানে কাদেরিয়া চিশতিয়া : আনজুমানে কাদেরিয়া চিশতিয়া আজিজিয়ার আয়োজনে ছিপাতলী দরবারে কাদেরিয়া চিশতিয়া আজিজিয়া আলিয়ার সাজ্জাদানশীন পীরে তরিকত অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরী (মজিআ)-এর নেতৃত্বে গত ২৬ আগস্ট হাটহাজারী সদরে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (.) অনুষ্ঠিত হয়েছে। জুলুসে অংশগ্রহণকারীরা জাতীয় পতাকা, আনজুমানের পতাকা, নানা প্লেকার্ড ও ফেস্টুন বহন করে। ছিপাতলীস্থ পীরে কামেল আল্লামা আজিজুল হক আলকাদেরী (রহ.) মাজার শরিফ প্রাঙ্গণ থেকে বাদে ফজর জশনে জুলুস শুরু হয়ে হাটহাজারী সদরস্থ ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজি সৈয়দ আজিজুল হক আলকাদেরী (রহ.) মাজার জেয়ারতের মাধ্যমে জুলুস শেষ হয়। পরে হাটহাজারী সদরস্থ আনোয়ারুল উলুম নোমানিয়া ফাজিল মাদ্রাসা ময়দানে ঈদে মিলাদুন্নবী (.) মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ছিপাতলী দরবারে কাদেরিয়া চিশতিয়া আজিজিয়া আলিয়ার সাজ্জাদানশীন অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরী (মাজিআ)। মাহফিলে বক্তব্য দেন, উপাধ্যক্ষ আবদুল অদুদ, গাজী শফিউল আলম নেজামী, এ কে এম ইউসুফ আলকাদেরী, অধ্যক্ষ মাওলানা লোকমান চিশতি, মাওলানা আবু ছালেহ মুহাম্মদ গোলাম কাদের আজহারী, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা শফিউল আলম আজিজি, মাওলানা আব্দুস ছামাদ, মাওলানা আব্দুন নবী, মাওলানা আবু রায়হান মুহাম্মদ গোলাম মঈনুদ্দিন, মাওলানা সৈয়দ জুন্নুরাইন, মাওলানা মহিউদ্দীন, মাওলানা বেলাল উদ্দিন, মাওলানা ইউসুফ বাহার, মাওলানা কাজী শফিউল আজম, মাওলানা জিয়াউল কাদের, মাওলানা ফখরুদ্দীন চাঁদপুরী, মাওলানা আসিফ চৌধুরী, মাওলানা জসিম উদ্দিন। সঞ্চালনা করেন, কাজী শফিউল আজম। মিলাদ কিয়াম শেষে দেশ জাতির শান্তি সমৃদ্ধি কল্যাণ এবং বিশ্বের মজলুম মানবতার পরিত্রাণ কামনায় মুনাজাত পরিচালনা করেন আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরী (মাজিআ)

বান্ডেল রোড মহল্লায় মিলাদুন্নবী (সা.) মাহফিল : পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নগরীর পাথরঘাটা বান্ডেল রোড মহল্লা কমিটির উদ্যাগে গত ১৫ আগস্ট থেকে ১২ দিনব্যাপী ঈদে এ মিলাদুন্নবী (সা.) মাহফিল গত বুধবার রাতে মহল্লা কমিটির সভাপতি শেখ জাহদ হোসেনের তত্ত্বাবধানে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুল আলম মনছুরের সভাপতিত্বে সম্পন্ন হয়। এতে প্রধান মেহমান ছিলেন পাহাড়তলী বায়তুল জান্নাত জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ শামসুল করিম। প্রধান বক্তা ছিলেন মাওলানা মুহাম্মদ তানভীর হুসাইন। তকরীর করেন পাথরঘাটা হাজী সোবহান সওদাগর জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ মোহাম্মদ মহিউদ্দিন ও পেশ ইমাম মওালানা মোহাম্মদ আবুল বশর। মোর্শেদুল আলমের পরিচালনায় মাহফিলে বক্তব্য দেনমোসলেম উদ্দন আহমেদ, মো. জাহেদ হোসেন, ফছিউল আলম, দিদারুল আলম, দেলোয়ার হোসেন, আজগর আলী, শফিকুল আলম, দিদারুল অলম, শামীম আহমেদ, নুর বক্স, মামুনুর রশিদ বাবলু, সুফি হাসান, সুফি সাজু, মো. ফয়সাল মো. তারেক প্রমুখ। মাহফিলে মহল্লা সর্দার শেখ জাহিদ হোসেনের আশু রোগমুক্তি জন্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

ফটিকছড়ি গ্রামার স্কুল : ফটিকছড়ি গ্রামার স্কুলে গত ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মুহাম্মদ আলী আজগরের সভাপতিত্বে মাহফিলে প্রধান আলোচক ছিলেন প্রতিষ্ঠানের চিফ কোঅর্ডিনেটর ও প্রাবন্ধিক এম কামরুল হাসান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আবু সাইদ চৌধুরী। শিক্ষক মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী জেকির সঞ্চালনায় বক্তব্য রাখেন মোহাম্মদ ইয়াছিন আরাফাত, ইসমত আরা বেগম, জেসমিন আক্তার ও উম্মুল খায়ের ইনা।

স্টেশন রোড : চট্টগ্রাম নগরীর স্টেশন রোডে পবিত্র ঈদএ মিলাদুন্নবী (.) উপলক্ষে খতমে বুখারী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে মুখ্য আলোচকের বক্তব্য রাখেন আল্লামা হাফেজ আবদুল আলিম রিজভী কাদেরী। ব্যবসায়ী মুহাম্মদ আলী হোসেন আরিফ’র সভাপতিত্বে গত ২৫ আগস্ট অনুষ্ঠিত মাহফিলে বরেণ্য আলেমগণের মধ্যে উপস্থিত ছিলেন আল্লামা হাফেজ আশরাফুজ্জামান আল কাদেরী, আল্লামা আবুল হাশেম শাহ, আল্লামা আবু তাহের কাদেরী, মাওলানা গোলাম মোস্তফা মুহাম্মদ নুরুন্নবী আল কাদেরী, . আল্লামা জালাল উদ্দিন আল আজাহারী, মাওলানা ইলিয়াস আল কাদেরী, . আল্লামা লিয়াকত আলী আল কাদেরী, আল্লামা আলাউদ্দিন আল কাদেরী, আল্লামা ইউনুস রজভী, আল্লামা মুফতি ফরিদুল আলম রেজভী, আল্লামা উপাধ্যক্ষ জুলফিকার আলী আল কাদেরী, মাওলানা বখতিয়ার উদ্দিন আল কাদেরী, মাওলানা ইলিয়াছ আল কাদেরী, মাওলানা আবদুস সাত্তার নুরী, . মতিউর ইসলাম কাদেরী, মাওলানা তারিকুল ইসলাম, মাওলানা নাঈমুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ জানে আলম, আইনজীবী এড. নাছির উদ্দিন, মুহাম্মদ আবদুর রহিম সওদাগর, এস এম নুরুল আমিন, মুহাম্মদ আব্দুল কাদের, জোবাইদুল ফকির প্রমুখ।

পশ্চিম সাধনপুর সিরাতুল মুস্তাকিম সুন্নিয়া মাদ্রাসা : বাঁশখালীর পশ্চিম সাধনপুর সিরাতুল মুস্তাকিম সুন্নিয়া মাদ্রাসার ব্যবস্থাপনায় ১ম বারের মত পবিত্র ঈদে মিলাদুন্নবী (🙂 উদযাপন উপলক্ষে পবিত্র জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। জুলুসে যোগদান করেন পশ্চিম সাধনপুর কামালে ইশকে মোস্তফা (🙂 মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি মামুন অর রশিদের সভাপতিত্বে এবং অর্থ সম্পাদক আজিম বিন মালেকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক মুহাম্মদ রোকশেদ খান। মুনাজাত পরিচালনা করেন, পশ্চিম সাধনপুর নোয়াজিশ চৌধুরী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মিসবাহ উদ্দিন কাদেরী।

সমাপনী বক্তব্য রাখেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ খোরশেদ হাশেমী। এতে উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুল মাবুদ, মাওলানা মুহাম্মদ তারেকুল ইসলাম কাদেরী, হাফেজ মাওলানা শহিদ, মাওলানা আব্দুল মালেক, মাওলানা রবিউল ইসলাম কাদেরী, হাফেজ মাওলানা নূর উদ্দিন কাদেরী, এডভোকেট সামশুল আরেফিন খালেদ, মুহাম্মদ জাহাঙ্গীর রেজভী, হাফেজ মুহাম্মদ নেছার উদ্দিন, হাফেজ মাঈন উদ্দিন, আবুল হাসেম, আব্দুল মালেক, দেলোয়ার হোসেন চৌধুরী, রবিউল হোসেন চৌধুরী, মুহাম্মদ সেলিম, ইরফান, রাকিব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউত্তর মাদার্শা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ