ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া

| বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২৬ at ৯:৩১ পূর্বাহ্ণ

ঈদের দিন সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০, ২১ ও ২২ মার্চ দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়ার উল্লেখিত তিন দিনের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা কমতে বা বাড়তে পারে। খবর বাসসের।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, আগামী তিন দিনে দেশের কোথাও কোথাও দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া বিক্ষিপ্তভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে, বর্ষাকালের মতো টানা বৃষ্টিপাত নয় থেমে থেমে হতে পারে বৃষ্টি। অন্যদিকে যে সব স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেখানে তুলনামূলক তাপমাত্রার তারতম্য থাকতে পারে।

পূর্ববর্তী নিবন্ধআজ চাঁদ দেখা না গেলে কাল পবিত্র জুমাতুল বিদা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের অর্ধ-শতাধিক গ্রামের কিছু মানুষ ঈদ উদযাপন করবে কাল