ঈদের ছুটিতে আমদানি-রপ্তানি সচল থাকবে

| বুধবার , ১১ মার্চ, ২০২৬ at ৮:৪১ পূর্বাহ্ণ

ঈদ ঘিরে সরকারি সব অফিসে টানা ছুটি থাকলেও চট্টগ্রাম বন্দরসহ সকল কাস্টমস হাউজ দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম চালু থাকবে। ঈদের দিন ছাড়া ঈদের ছুটি ও সাপ্তাহিক বন্ধের বাকি দিনগুলোতে কাস্টম হাউজ ও শুল্ক স্টেশন খোলা এবং ‘সীমিত আকারে’ আমদানিরপ্তানি কার্যক্রম চালু রাখার নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডএনবিআর। এর ফলে ১৭ মার্চ থেকে ২৩ মার্চের মধ্যে ঈদের দিন ছাড়া অন্যান্য দিন আমদানিরপ্তানির সুযোগ রইল। খবর বিডিনিউজের। গত রোববার রোজার ঈদের ছুটি একদিন বাড়িয়ে ৭ দিন করার পরিপত্র জারি করে সরকার। চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশি পোশাক পাকিস্তানি বলে বিক্রি, খোলা মার্কেটের লুঙ্গি ব্রান্ডের নামে
পরবর্তী নিবন্ধযুদ্ধের অজুহাত, বাড়ছে ভোজ্যতেলের দাম