এই জামাটা বড্ড দামি
ঐ জামাটা কম
খুকি বলে তিনটে নেবো
দেখতে এক রকম।
খোকা বলে আমিও
মা বলছে আচ্ছা বাবা
আচ্ছা মাগো তিনটে নিও
সাথে থাকুক দামিও।
খোকা –খুকি বললো হেসে
না গো ওওও মা না’ রে
শপিং শেষে ক্ষাণিক পরে
বুঝবে তুমি “মা’ রে।
নতুন দুটো বিলিয়ে দিয়ে
পথের ধারের বন্ধুরে
দানব যুগের স্বর্গ শিশু
ঈদের খুশি ভাগ করে।









