ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে বিকেএসপি ও রংপুরের জয়

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ at ১২:৫৯ অপরাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় বিকেএসপি এবং রংপুর বিভাগ নিজ নিজ খেলায় জিতেছে। সাগরিকার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে তিনদিনব্যাপী খেলার তৃতীয় দিনে বিকেএসপি ইনিংস এবং ১৯৩ রানের ব্যবধানে সিলেট বিভাগকে পরাজিত করে। সংক্ষিপ্ত স্কোর: বিকেএসপি প্রথম ইনিংস ৪৩৯। সিলেট প্রথম ইনিংস ১৯২। দ্বিতীয় ইনিংস ৫৪। ম্যান অব দি ম্যাচ শেখ জারিফ সিয়াম এবং রাকিব খান। বিকেএসপির এই দুই ক্রিকেটার প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকান।

এদিকে হাটহাজারীর কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স মাঠে অপর খেলায় তৃতীয় দিনে রংপুর বিভাগ ১৩২ রানে ঢাকা বিভাগ দক্ষিণকে পরাজিত করে। সংক্ষিপ্ত স্কোর: রংপুর বিভাগ প্রথম ইনিংস ২১৫ ও দ্বিতীয় ইনিংস ১৭৭। ঢাকা বিভাগ দক্ষিণ প্রথম ইনিংস ১৩৯ ও দ্বিতীয় ইনিংস ১২১। ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন রংপুরের শহিদুল ইসলাম শহীদ।

পূর্ববর্তী নিবন্ধকাটিরহাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধসিসিএস ক্লাব কাপ টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনাল আজ