ইসলামি শিক্ষা, সংস্কৃতি ও সভ্যতার স্বর্ণালি স্মারক কাগতিয়া কামিল এম.এ. মাদরাসা

কাগতিয়া কামিল মাদরাসার ৯০তম সালানা জলসায় বক্তারা

| রবিবার , ৫ এপ্রিল, ২০২৬ at ৭:০৮ পূর্বাহ্ণ

দ্বীনের প্রকৃত জ্ঞান আহরণ করা ও সে অনুযায়ী আমল করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। উত্তর চট্টলার প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.. মাদরাসা। প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি এ মাদরাসা শিক্ষা বিস্তারে অনবদ্য ভূমিকা পালন করে আসছে। এ মাদরাসা একদিকে যেমন কুরআন ও হাদিসের জ্ঞান বিতরণের প্রাণকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত, অন্যদিকে এখানে রয়েছে তাসাউফের জ্ঞান আহরণের সুবর্ণ সুযোগ। যুগ যুগ ধরে এ মাদরাসা যেসব মহান ব্যক্তিত্বের তত্ত্বাবধানে পরিচালিত তাঁদের মাঝে খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্‌হু ইতিহাসে বেনজির দৃষ্টান্ত স্থাপন করেছেন। যেখানে উনি নিজে পড়েছেন, অন্যদের পড়িয়েছেন, মাদরাসার অধ্যক্ষের পদ অলংকৃত করেছেন এবং প্রধান পৃষ্ঠপোষকতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। বর্তমান অধ্যক্ষ মহোদয়ও খলিফায়ে রাসূল (.) এঁর হুবহু পদাঙ্ক অনুসরণ করে এ মাদরাসাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে অকৃত্রিম ত্যাগ তিতিক্ষায় আত্মত্যাগের সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রতিবছর শিক্ষার্থীদের ঈর্ষণীয় ফলাফল যার প্রমাণ বহন করে। এছাড়াও মাদরাসার একাডেমিক, অবকাঠামোগত উন্নয়ন ও অগ্রগতি এ মাদরাসাকে অনন্য করে তুলেছে।

গতকাল শনিবার বেলা ৩টা হতে রাউজান মূল ক্যাম্পাস সম্মুখস্থ ময়দানে অনুষ্ঠিত এশিয়াখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ মাদরাসার ৯০তম সালানা জলসায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন এর মহাসচিব আল্লামা অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী’র সভাপতিত্বে অনুষ্ঠিত জলসায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম(রাউজান) এর সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, .বি সিনেট সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর, .বি গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমদ, রাউজান উপজেলা নির্বাহী অফিসার এস. এম. রাহাতুল ইসলাম, চট্টগ্রাম সরকারি মহসিন কলেজের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ কামরুল ইসলাম। বক্তব্য রাখেন মুফতি কাজী মাওলানা মোহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, মাওলানা মুহাম্মদ বদিউল আলম, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন, মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানি ফয়সাল ও মাওলানা মুহাম্মদ কারিমুল মাওলা।

মিলাদক্বিয়াম শেষে দেশজাতিবিশ্ব মুসলিম উম্মাহর সুখশান্তিসমৃদ্ধি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মোর্শেদ, আওলাদে রাসূল (.) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী বিশেষ মুনাজাত পরিচালনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকেউ পাস না করলে আগামীতে প্রতিষ্ঠানের এমপিও বাতিল : শিক্ষামন্ত্রী
পরবর্তী নিবন্ধচোখে আঘাতের চিহ্ন,পাহাড়তলীতে পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার