যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার স্পষ্ট করে দিয়েছেন, যুক্তরাজ্য ইরানে সরাসরি কোনো সেনা পাঠাবে না এবং এ সংঘাতে সরাসরি অংশগ্রহণ করবে না। খবর বাংলানিউজের।
তিনি বলেন, এটা আমাদের যুদ্ধ নয় এবং আমরা এতে ঝুঁকব না। স্টারমার জানিয়েছেন, যুক্তরাজ্য রক্ষণমূলক পদক্ষেপ নিচ্ছে, যাতে ব্রিটিশ নাগরিক, ব্রিটিশ স্বার্থ এবং অবশ্যই আমাদের অঞ্চলের মিত্রদের সুরক্ষা নিশ্চিত করা যায়। ব্রিটেনের প্রধানমন্ত্রী আরও যোগ করেন, যুক্তরাজ্য হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার চেষ্টা চালিয়ে যাবে। তবে তিনি জোর দিয়ে বলেছেন, আমরা এই যুদ্ধে জড়িয়ে পড়ব না। তবে যুক্তরাষ্ট্র ইরানের হুমকির সঙ্গে জড়িত লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য ব্রিটিশ বিমানঘাঁটিগুলো ব্যবহার করতে পারবে বলে যুক্তরাজ্য অনুমোদন দিয়েছে।













