ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন ইরানে ইসরায়েল– যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন– এহেন ন্যক্কারজনক ঘটনা আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং সাধারণ বেসামরিক জনগণের কল্যাণ চরমভাবে বিপন্ন করবে। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উপর খুবই খারাপ প্রভাব পড়বে। এ পরিস্থিতি কারও জন্য কল্যাণকর নয়।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে গতকাল সোমবার বিকেল ৩টায় বহদ্দারহাট চত্বরে ইরানে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের আগ্রাসন বিরুদ্ধে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলপূর্ব এক প্রতিবাদ সমাবেশে তিনি উপরোক্ত মন্তব্য করেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সহ সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আলম রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন– মাওলানা কাজী মফিজুর রহমান, মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, নগর সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, ডাঃ হাসমত আলী তাহেরী, মাওলানা মুহিউদ্দিন তাহেরি, মাওলানা আব্দুন নবী হক্কানী, আলহাজ্ব ইলিয়াস খান ইমু, এডভোকেট জসিম উদ্দিন মাহমুদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন– মোহাম্মদ নুরুল আবসার, অধ্যক্ষ আনিসুর রহমান, মাওলানা মাসুদ করিম চৌধুরী, মাওলানা জিয়াউল হক বিপ্লবী, মাওলানা সাদেকুর রহমান, যুবনেতা মোরশেদুল আলম, কাওছারুল ইসলাম সোহেল, মহসিন আরাফাত, ইঞ্জিনিয়ার রাশেদুল ইসলাম রাসেল প্রমুখ। পরিশেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় বহদ্দারহাটে এসে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।












