ইভটিজার আটকের জেরে ইউপি কার্যালয়ে হামলার ঘটনায় মামলা

ভাইবোনকে নির্যাতন

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ১৭ আগস্ট, ২০২২ at ৫:২৭ পূর্বাহ্ণ

হাটহাজারীতে দুই ইভটিজারকে আটকের জেরে ইউনিয়ন পরিষদ কার্যালয় ভাঙচুরের অভিযোগে গত সোমবার দিবাগত রাতে থানায় মামলা দায়ের করেছেন উপজেলার ২নং ধলই ইউপির চেয়ারম্যান আবুল মনসুর। মামলায় ৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। তাছাড়া অজ্ঞাতনামা আরো ৮০/৯০ জনকে বিবাদী করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) মোহাম্মদ সোহেল আহমেদ বলেন, ধলই ইউনিয়নের এনায়েতপুর এলাকায় ইভটিজারদের দ্বারা মারধরের শিকার হয় আপন দুই ভাইবোন ও তাদের বাবা। ঘটনার খবর পেয়ে আমরা ইভটিজারদেরকে আটক করে ২নং ধলই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যাই। পরে ইভটিজারদের পক্ষে বিক্ষুব্ধরা ইউপি কার্যালয়ে ব্যাপক ভাঙচুর করে। এতে আমাদের এক পুলিশ সদস্য ও আহত হয়েছেন। তারা সড়ক অবরোধ করে রাখে। থানা থেকে আরো ফোর্স এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় চেয়ারম্যান বাদী হয়ে একটি মামলা করেন। ঘটনাটিতে যারা জড়িত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধরেল কর্মকর্তার অবৈধ স্থাপনাসহ ১৬৮ ঘর ও দোকান উচ্ছেদ
পরবর্তী নিবন্ধআগ্রাবাদে পুকুর ভরাট, ৪ জনের বিরুদ্ধে মামলা